বন্‌ধ ফ্লপ হয়েছে, বললেন পার্থ

ফাইল : পার্থ চট্টোপাধ্যায়

বিজেপির ডাকা রাজ্য জুড়ে বন্‌ধকে সম্পূর্ণ ফ্লপ বলে ব্যাখ্যা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি গায়ের জোরে বন্‌ধ করার চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি। যা রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছেন। পার্থবাবুর দাবি, বাংলা এদিন সচল আছে। কোথাও কিছু নেই।

মিলান থেকে কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীও বন্‌ধ ব্যর্থ বলেই দাবি করেন। বিজেপির বন্‌ধ ব্যর্থ করার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানান তিনি। বন্‌ধের নামে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।