আই লিগ জয়ের স্বপ্ন ক্রমশ ফিকে হচ্ছে মোহনবাগানের। এদিন বারাসত স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে শিবাজিয়ানসদের কাছে একটি গোল হজম করতে হল সঞ্জয় সেনের ছেলেদের। ৭৫ মিনিটে দিপানদার গোলে শিবাজিয়ানসরা সমতা ফেরানোর পর ৩-৩ গোলেই শেষ হয় খেলা। কর্নেল, সনি নর্ডিরা মোহন কোচকে হতাশ করেননি। কিন্তু কোথাও গিয়ে মোহনবাগানের ডিফেন্সের দুর্বলতা বারবার ধরা পড়েছে। এদিনের ড্রয়ের পর টানা চার ম্যাচে জয় অধরাই রইল গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের। এখনও সব সুযোগ শেষ না হলেও চ্যাম্পিয়নশিপটা আর মোহনবাগানের হাতে নেই। আপাতত অন্যদের জিত হারের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।
Read Next
August 31, 2026
আর দেশের জার্সিতে দেখা যাবেনা লিওনেল মেসিকে, জানিয়ে দিলেন বড় সিদ্ধান্ত
August 28, 2026
ভারতের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ভারতের ২ কিংবদন্তি ক্রিকেটারের ২ ছেলে
August 9, 2026
ম্যাচ চলাকালীন ফুটবলে পা ঠেকালেন ফুটবলার, রাস্তায় ধাক্কাধাক্কি করল গাড়ি
July 20, 2026
আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতল স্পেন, কেঁদে ফেললেন মেসি
Related Articles
Leave a Reply










