Kolkata

বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ, পাল্টা অন্য রাজ্যে তৃণমূলের জন্য মাটি চাইছেন মমতা

এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। সেটাই বোঝাতে এপ্রিলে রাজ্যে প্রচার ও সংগঠনকে শক্তিশালী করতে ঘাঁটি গাড়ছেন বিজেপির একগুচ্ছ সাংসদ। যেখানে উমা ভারতী, স্মৃতি ইরানিরাও রয়েছেন। সরানো হয়েছে বিজেপির রাজ্য স্তরের অকার্যকরী নেতানেত্রীদের। যারমধ্যে নাম রয়েছে গায়িকা আরতি ভট্টাচার্য, সুরকার বাপ্পি লাহিড়ির। ২০১৮-তে পঞ্চায়েত নির্বাচন। ২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে রাজ্যে বিজেপি যে ঘুঁটি সাজাচ্ছে তা বুঝতে ভুল করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এদিন কালীঘাটে দলীয় বৈঠকে পাল্টা রাজ্যের বাইরে তৃণমূলকে ছড়িয়ে দেওয়ার পাল্টা চাল চালতে চাইছেন তিনি। এজন্য সিকিম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের মত রাজ্যগুলিকে টার্গেট করে লোকসভার জন্য ছুটতে চাইছেন তিনি। এসব রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে এক একজন দলীয় নেতাকে দায়িত্বও সঁপে দিয়েছেন তৃণমূল নেত্রী।

 

News Desk

বৈশাখী স্নানে দেশের পবিত্র শহরে ভক্তের ঢল, তিল ধারণের জায়গা নেই

বৈশাখী স্নানকে সামনে রেখে দেশের অন্যতম পবিত্র শহরে উপচে পড়ছে ভক্তের ভিড়। দেশের নানা প্রান্ত…

April 13, 2026

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026