Kolkata

লকডাউন শুরু বিকেল ৫টায়, মাইকিং চলছে কন্টেনমেন্ট জোনে

রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হচ্ছে। তার আগে চলছে জোরকদমে মাইকিং।

কলকাতা : রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন। এটা ২দিন আগেই ঘোষণা হয়েছিল। গত বুধবার বিস্তারিতভাবে কোন কোন জেলার কন্টেনমেন্ট জোন কী কী তা তালিকা করে পরিস্কার করে দেওয়া হয়েছে। যেসব এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ছে সেখানে কঠোরভাবে পালিত হতে চলেছে লকডাউন। লকডাউনে কী করতে পারবেন, কী করবেন না তা মাইকিং করে পুলিশের তরফে পরিস্কার করে দেওয়া শুরু হয়েছিল বুধবার থেকেই। বৃহস্পতিবার সকালেও তা বজায় রইল।

মুখ্যমন্ত্রী গত বুধবার জানিয়েছেন আপাতত ৭ দিনের জন্য কঠোর লকডাউন থাকছে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রয়োজনে যে লকডাউনের মেয়াদ বাড়তে পারে সে ইঙ্গিত রয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কলকাতার ২৫টি এলাকা লকডাউনের আওতায় পড়েছে।

গত কয়েকদিন ধরেই হুহু করে বাড়ছিল করোনা সংক্রমণ। দৈনিক রাজ্যের করোনা সংক্রমণ লাফ দিচ্ছিল প্রায় ১ হাজারের কাছে। ফলে আনলক করেও ফের লকডাউনের রাস্তায় ফিরতে হয়েছে প্রশাসনকে। যেসব এলাকায় লকডাউন থাকছে সেখানকার মানুষজনের মধ্যে বৃহস্পতিবার সকালেই বাড়িতে খাবারদাবার থেকে প্রয়োজনীয় জিনিস মজুত করার হিড়িক নজর কেড়েছে অনেক জায়গায়। সামনের ৭ দিন বাড়িতেই থাকতে হলে সেইমত আনাজ, মাছ, মাংস, মুদির সামগ্রি সবই কিনতে দেখা গেছে।

News Desk

দেশের নতুন এক্সপ্রেসওয়ে দিয়ে নিশ্চিন্তে ছুটবে গাড়ি, নিচে ঘুরে বেড়াবে বন্যপ্রাণিরা

একটি অভিনব এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ধরে যেমন প্রবল গতিতে নিশ্চিন্তে ছুটবে…

April 14, 2026

জাতীয় সড়কে গাড়িতে অতিরিক্ত বোঝাই হলেই মোটা জরিমানা, ওজন ভেদে বদলাবে অঙ্ক

জাতীয় সড়ক দিয়ে পণ্যপরিবহনের সময় কোন গাড়ি কতটা পণ্য বোঝাই করতে পারবে তার একটা নির্দিষ্ট…

April 14, 2026

বাংলার পয়লা বৈশাখ, অন্যান্য রাজ্যেও কীভাবে পালিত হয় দিনটা, কি তার বিশেষত্ব

বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডারের শুরু। পয়লা বৈশাখ বাংলায় পালিত হয়। অন্যান্য রাজ্যেও দিনটি পালিত হয়…

April 14, 2026

মেষ রাশির বুধবার নববর্ষের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৫ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 14, 2026

বৃষ রাশির বুধবার নববর্ষের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৫ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 14, 2026

মিথুন রাশির বুধবার নববর্ষের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৫ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 14, 2026