World

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারী মানুষ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারী মানুষ হিসাবে পরিচিত ইমান আহমেদ। আবু ধাবির হাসপাতালে সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। চলতি বছরেই ওজন কমাতে ভারতে আসেন তিনি। মুম্বইয়ের সাইফি হাসপাতালে বেরিয়াট্রিক সার্জারি হয় তাঁর। চিকিৎসক ছিলেন মুফাজল লাখদাওয়ালা।

৩২৪ কেজি ওজন কমানোও হয় এই মিশরিয় তরুণীর। কিন্তু তারপরই ইমানের পরিবার ও চিকিৎসকদের মধ্যে ঝগড়া হয়। ‌যারফলে সেই অবস্থায় গত ৪ মে ইমান আহমেদের পরিবার তাঁকে নিয়ে আবু ধাবি চলে যায়। সেখানে বুরজিল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। এদিন সেখানে মারা যান তিনি। হৃদরোগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

একসময়ে ৫০০ কেজি ওজন ছিল ইমানের। ছোটবেলা থেকে থাইরয়েড সমস্যার কারণেই এই পরিস্থিতি বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। ওজন কমাতে ভারতে নিয়ে আসা হয় তাঁকে। বিশেষ বিমানে আনতে হয় ৩৭ বছরের ইমানকে। ওজনও কমে। কিন্তু শেষ রক্ষা হলনা। আবু ধাবির হাসপাতালে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। এদিন ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বের সবচেয়ে ভারী মানুষ হিসাবে পরিচিত ইমান।

News Desk

১০টা জাহাজ ফিরেছে, এখনও পারস্য উপসাগরে ঠায় অপেক্ষায় ১৪টি জাহাজ

পারস্য উপসাগরে দিনের পর দিন ধরে অপেক্ষা করছে ১৪টি জাহাজ। তবে ১০টি জাহাজ এখনও ফিরেছে।…

April 23, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026

মিথুন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026

কর্কট রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026

সিংহ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026