SciTech

মঙ্গলের মাটিতে সেলফি তুলে চমক দিল নাসার যান

মঙ্গলের মাটিতে তথ্য সংগ্রহ করতে ঘুরছে নাসার পাঠানো একাধিক রোবট যান। তার একটি এবার পৌঁছল নতুন জায়গায়। সেলফিও তুলে ফেলল।

মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে নাসার রোবট যান পারসিভিয়ারেন্স। জেজেরো ক্রেটারে কাটানোর পর সেখান থেকে উঠে এসে এই যান এখন ঘুরছে জেজেরো ক্রেটারের উপরের অংশে। সেখান থেকে ক্রমে এই যান নতুন জায়গায় পৌঁছচ্ছে। সেখান থেকে তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছে পৃথিবীতে। যা গবেষকদের মঙ্গলকে চিনতে সাহায্য করছে।

এবার সেই যান পৌঁছ গেছে নতুন জায়গা ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার-এ। এটি লাল গ্রহেরই একটি জায়গা। যাকে বিজ্ঞানীরা বলছেন লাক দে চারমেস। এই স্থানটি একটি মাটি পাথরের প্রান্তর। মঙ্গলে যেমন দৃশ্য হামেশাই নজর কাড়ে।

বিজ্ঞানীরা মনে করছেন তাঁদের এই ৬ চাকার রোবট যান এখন যেখানে রয়েছে তা জেজেরো ক্রেটারের থেকেও পুরনো একটি স্থান। যা মঙ্গলের আরও পুরনো কথা জানতে সাহায্য করবে।

এখানে পৌঁছনোর পর পারসিভিয়ারেন্স একটি সেলফি নিয়েছে। যানটির মাথার ওপর একটি কৃত্রিম বাহুর সাহায্যে থাকা ক্যামেরায় ৬১টি আলাদা আলাদা ছবি সে সংগ্রহ করেছে। যাকে জুড়ে একটি সেলফি তৈরি করেছেন বিজ্ঞানীরা। পারসিভিয়ারেন্সের সেলফি। যা সে ওই নতুন জায়গায় পৌঁছে তুলেছে। যেমনটা পৃথিবীতে অনেকে করে থাকেন।

নতুন কোথাও গেলে সেই জায়গাকে পিছনে রেখে নিজের একটা সেলফি তোলা। সেটাই এবার পারসিভিয়ারেন্সও করল। পারসিভিয়ারেন্স জেজেরোতে নেমেছিল ৫ বছর আগে। সেখান থেকে আরও অনেকটা পশ্চিমের দিকে অনেকটাই সরে এল এই যান।

News Desk

এই প্রথম দেশজ প্রযুক্তিতে তৈরি হচ্ছে নতুন লাইন, সবুজ সংকেত দিল মন্ত্রিসভা

খরচ ২০ হাজার ৬৬৭ কোটি টাকা। তবে যেটা তৈরি হতে চলেছে তা ভারতে এই প্রথম।…

May 13, 2026

দরজায় কড়া নাড়ছে বর্ষা, আর কিছুক্ষণের অপেক্ষা, ভারতে ঢুকছে বর্ষা

গ্রীষ্মের মাঝেই বর্ষার প্রবেশ। এ বছর যে একটু আগেই বর্ষা প্রবেশ করবে তা আগেই জানিয়েছিল…

May 13, 2026

৫ হাজার বছর আগেও মানুষ দ্বীপ তৈরি করতে জানত, দেখা মিলল এক আশ্চর্য দ্বীপের

আধুনিক যুগে ইঞ্জিনিয়ারিং উন্নতি করেছে। জলের মাঝে কোনও দ্বীপ তৈরি করার হলে মানুষ তা করতে…

May 13, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026