SciTech

৫ হাজার বছর আগেও মানুষ দ্বীপ তৈরি করতে জানত, দেখা মিলল এক আশ্চর্য দ্বীপের

আধুনিক যুগে ইঞ্জিনিয়ারিং উন্নতি করেছে। জলের মাঝে কোনও দ্বীপ তৈরি করার হলে মানুষ তা করতে পারে। কিন্তু ৫ হাজার বছর আগেও এমন কৃত্রিম দ্বীপ তৈরি হত।

এখন তো সমুদ্রের মাঝেও মানুষ দ্বীপ তৈরি করে নিচ্ছে। আবার ভাসমান দ্বীপও তৈরি করা হচ্ছে। সেটা সম্ভব হচ্ছে বর্তমানের উন্নত প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে। কিন্তু ৫ হাজার বছর আগেও কি তা সম্ভব ছিল?

তখন মানুষ দ্বীপ জানলেও তা যে তৈরি করে নেওয়া যেতে পারে সেটা ভাবতেও পারত না বলেই মনে করা হয়। কিন্তু তা যে কতটা ভুল ভাবনা তা প্রমাণ করে দিল ৫ হাজার বছর পুরনো একটি কৃত্রিম দ্বীপ।

দ্বীপটির সন্ধান পাওয়ার পর বিস্মিত বিজ্ঞানীরাও। ৫ হাজার বছর আগেও জলের মাঝে দ্বীপ তৈরির কৌশল মানুষ জানত এটা দেখে অবাক তাঁরাও।

স্কটল্যান্ডের লক ভোর্গাস্টেইল-এ এমন একটি ক্র্যানগ-এর খোঁজ পাওয়া গেছে। প্রসঙ্গত ক্র্যানগ হল কোনও নদী বা দিঘির মাঝে পাথর, কাঠ এবং ঝোপঝাড় দিয়ে তৈরি কৃত্রিম দ্বীপ। যা প্রকৃতির আপন খেয়ালে তৈরি হয়নি। যাকে তৈরি করা হয়েছে। মানুষ তার প্রয়োজনে জলের মাঝে এমন দ্বীপ তৈরি করে নিত।

জলের তলায় গবেষণা চালানোর সময় গবেষকেরা জলের নিচেই একটি বিশাল কাঠের কাঠামো দেখতে পান। যার ওপর ছিল একটি এমন কৃত্রিম দ্বীপ। ৫ হাজার বছর আগেও যে মানুষ কৃত্রিম দ্বীপ তৈরি করতে পারতেন তা বিশ্বাস করতে পারছেন না বিজ্ঞানীরাও।

কারণ এতদিন ধারনা ছিল খুব বেশি হলে ৩ হাজার বছর আগে মানুষের এই কৌশল রপ্ত ছিল। তা যে ৫ হাজার বছর আগেও ছিল সেটা জানার পর মানুষের তৈরি কৃত্রিম দ্বীপের ইতিহাসটাই বদলে গেল।

এই প্রথম দেশজ প্রযুক্তিতে তৈরি হচ্ছে নতুন লাইন, সবুজ সংকেত দিল মন্ত্রিসভা

খরচ ২০ হাজার ৬৬৭ কোটি টাকা। তবে যেটা তৈরি হতে চলেছে তা ভারতে এই প্রথম।…

May 13, 2026

মঙ্গলের মাটিতে সেলফি তুলে চমক দিল নাসার যান

মঙ্গলের মাটিতে তথ্য সংগ্রহ করতে ঘুরছে নাসার পাঠানো একাধিক রোবট যান। তার একটি এবার পৌঁছল…

May 13, 2026

দরজায় কড়া নাড়ছে বর্ষা, আর কিছুক্ষণের অপেক্ষা, ভারতে ঢুকছে বর্ষা

গ্রীষ্মের মাঝেই বর্ষার প্রবেশ। এ বছর যে একটু আগেই বর্ষা প্রবেশ করবে তা আগেই জানিয়েছিল…

May 13, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026