State

বাজি কারখানায় বিস্ফোরণ, আগুন

রবিবার রাত আড়াইটে। উত্তর ২৪ পরগনার আমডাঙায় তখন গভীর ঘুমে আচ্ছন্ন সকলে। আচমকাই ভয়ংকর শব্দে কেঁপে ওঠে চারপাশ। আঁতকে উঠে পড়েন আশপাশের বাসিন্দারা। ভালুকা গ্রামের একটি বাজি কারখানায় বিস্ফোরণটি হয়। এরপরই আগুন লেগে যায় বাজি তৈরির কারখানাটিতে। দমকল হাজির হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু আগুন নেভাতে গিয়ে ৮ জন দমকলকর্মী আহত হন বলে খবর। জখম হন সাধারণ মানুষও। ১৫ জন আহত হন। তাঁদের কয়েকজনের জখম গুরুতর।

এদিকে একটি দমকলের গাড়িতেও আগুন ধরে যায়। বাজি তৈরির কারখানা মানেই চারপাশ জুড়ে শুধুই দাহ্য পদার্থের ভিড়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে বেলা গড়িয়ে যায়।

News Desk

মাটি দেওয়ার ৩ দিন পর পারলৌকিক ক্রিয়াকর্মের দিনে বাড়িতে হাজির যুবক

একটি দেহ পাওয়া গিয়েছিল রাস্তার ধার থেকে। পরিবারকে খুঁজে তাদের দিয়ে শনাক্তকরণের পর সেই দেহ…

April 23, 2026

বিবাহবিচ্ছেদ হওয়া ব্যক্তি বিয়ের জন্য অক্ষতযোনি তরুণী চান, তুঙ্গে সমালোচনা

বিবাহবিচ্ছেদ হওয়া এক মধ্যবয়সী ব্যক্তি বিয়ে করতে চান। তাঁর দাবি, যাঁকে তিনি বিয়ে করবেন তিনি…

April 23, 2026

১০টা জাহাজ ফিরেছে, এখনও পারস্য উপসাগরে ঠায় অপেক্ষায় ১৪টি জাহাজ

পারস্য উপসাগরে দিনের পর দিন ধরে অপেক্ষা করছে ১৪টি জাহাজ। তবে ১০টি জাহাজ এখনও ফিরেছে।…

April 23, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026

মিথুন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026