কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, চক্রান্ত ও প্রতিহিংসার অভিযোগকে সামনে রেখে সোমবার দুপুরে পথে নামল তৃণমূল। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করে তারা। দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের তরফে মিছিলের ডাক দেওয়া হয়। সর্বাগ্রে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন তৃণমূলের স্থানীয় নেতানেত্রী ও দলীয় কর্মী সমর্থকরা। মিছিল থেকে রাজ্যের সঙ্গে ভেদাভেদের রাজনীতি করার অভিযোগ করা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। রাজ্যকে আর্থিক বঞ্চনার শিকার হতে হচ্ছে বলেও দাবি করা হয় মিছিলে। এছাড়া রাজনৈতিক চক্রান্ত থেকে প্রতিহিংসার রাজনীতির অভিযোগও কেন্দ্রের বিরুদ্ধে সামনে এনেছে তৃণমূল। এদিনের মিছিলে বহু মানুষ পা মেলান।
একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ…
জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…
মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…
সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…
গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…
সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…