Entertainment

স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তের ছবি, ঝড় তুলে ‘কামব্যাক’ করলেন আশকা

ছোট পর্দার দুনিয়া থেকে হঠাৎ যেন ফুড়ুৎ হয়ে গেছেন আশকা গোরাদিয়া। শেষবার ভারতীয় দর্শক তাঁকে দেখেছিলেন টেলি জগতের ‘ধামাকা’ ধারাবাহিক ‘নাগিন’-এ। এখন তিনি কি করছেন? কোথায় আছেন? আদৌ কি তাঁকে ফের দেখা যাবে নতুন কোনও চরিত্রে? একটা প্রশ্নেরও সঠিক উত্তর পাচ্ছিলেন না আশকার অনুরাগীরা। ভক্তদের মণির মণিকোঠা থেকে হারিয়ে যাওয়া যে বুদ্ধিমানের কাজ নয় তা বোধহয় টের পেয়েছেন টেলি জগতের ফ্যাশনিস্টা আশকা। তাই তিনি ফিরে এলেন ঝড়ের গতিতে। সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন। আর বড়সড় বোমা ফাটিয়ে অনুরাগীদের মন লুট করে নিলেন।

আসলে আশকা এখন চুটিয়ে আনন্দ করছেন আন্দামানের সমুদ্রতটে। সঙ্গে রয়েছে তাঁর স্বামী শিল্পপতি ব্রেন্ট গোবেল। এইতো সেদিন বিয়ে হল তাঁদের। নতুন দাম্পত্য জীবন বলে কথা। এখন তাই রোমান্টিকতার লঘু জোয়ারের চোরা স্রোতে গা ভাসিয়ে বরের সঙ্গে সময় কাটাচ্ছেন ৩২ বছরের অভিনেত্রী। মধুচন্দ্রিমায় গিয়ে বরকে দিয়ে নিজের প্রচুর ছবি তোলাচ্ছেন। যার মধ্যে একটি ছবিতে কালো মোনোকিনি পোশাকে বেশ মানিয়েছে আশকাকে। স্বামীর সঙ্গে অন্তরঙ্গ সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সঙ্গে তাঁর নতুন হেয়ার কাট আর চাবুক শরীরে কুপোকাত হয়ে গেছেন আশকার লক্ষ লক্ষ ভক্ত। আশকার এমন অভিনব লুকের ছবিতে এরমধ্যেই লাইকের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। যা একটা কথাই প্রমাণ করছে। এখন টেলি জগত থেকে সাময়িক বিরতি নিলেও, আশকা ছিলেন, আছেন আর থাকবেনও।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

এই প্রথম এমন এক দ্বীপপুঞ্জে গিয়ে নোঙর করল ভারতীয় নৌ জাহাজ সুদর্শিনী

স্বাধীনতার পর বহু বছর কেটে গেছে। কিন্তু এই দ্বীপপুঞ্জে এর আগে কখনও কোনও ভারতীয় নৌ…

April 24, 2026

জলের তলার জলপ্রপাত, মনে হবে জলপ্রপাতের মত জল ঝরছে জলের তলায়, বাস্তবটা অন্য

পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত তো অনেকেই দেখেছেন। অনেক উঁচু থেকে জলরাশি যখন আছড়ে পড়ে নিচে…

April 24, 2026

স্বার্থত্যাগের সর্বোচ্চ উদাহরণ, এই পিঁপড়েরা নিজেদের ফাটিয়ে রক্ষা করে যায় কলোনিকে

অনেক পিঁপড়ে নিয়ে তৈরি হয় একটি পিঁপড়েদের কলোনি। সেই কলোনিকে রক্ষা করার জন্য কলোনির পিঁপড়েরা…

April 24, 2026

জলাভাবে কষ্ট পাওয়া দেশের শীতল মরুভূমিতে জন্ম নিচ্ছে হিম সরোবর, সারাবছর থাকবে জল

একে পাহাড়ি এলাকা। উচ্চতা অনেকটাই। তায় আবার শীতল মরুভূমি। যেখানে বছরের অধিকাংশ সময় জলের সমস্যা…

April 24, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৫ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 24, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৫ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 24, 2026