State

দার্জিলিং স্টেশন থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস, নতুন ট্রেনে ভোটের কথা

ইউনেস্কো হেরিটেজেও এবার ভোটের হাওয়া। দার্জিলিং থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস। অপরূপ হিমালয় দেখতে দেখতে ছড়িয়ে দেওয়া হল ভোটের কথা।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে অনেকদিন হল। যে কোনও পর্যটকের কাছে দার্জিলিংয়ের অন্যতম আবেদন হল এই ট্রেন যাত্রা। সেই ট্রেন যাত্রা এবার অন্য বার্তা নিয়ে হিমালয়ের বুক চিরে ছুটল।

যে ট্রেনটি যাত্রা করল দার্জিলিং রেলস্টেশন থেকে সেটাও অভিনব। নাম ডেমোক্রেসি এক্সপ্রেস। অপরূপ হিমালয়ের ভুবন ভোলা রূপে মুড়ে থাকা চারধারকে তারিয়ে উপভোগ করতে করতে এই ট্রেন গেল বাতাসিয়া লুপে।

এমন এক পাহাড়ি বাঁক যা দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন এখানে। যে বাঁক ধরে ট্রেনটি ইংরাজি ইউয়ের মত বাঁক নেয়। আর তার চারধারে ধরা দেয় অনন্ত হিমালয়।

এই ট্রেনটি অবশ্য কেবল পর্যটনকে সামনে রেখে ছাড়েনি। ডেমোক্রেসি এক্সপ্রেস দার্জিলিংয়ের স্থানীয় মানুষ থেকে পর্যটক সকলকেই ভোটের প্রয়োজনীয়তার শিক্ষা দান করল।

মানুষকে ভোট মুখী করে তোলার জন্য সচেতনতার প্রসার হল এই ট্রেনের হাত ধরে। যা একাধারে অভিনব এবং বিধানসভা ভোটের মুখে প্রয়োজনীয়ও বটে।

নির্বাচন কমিশন ও নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যৌথভাবে দার্জিলিং স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে কেবল গণতন্ত্রে ভোটের গুরুত্ব নিয়ে বার্তা পৌঁছে দেওয়ার মধ্যে পুরো অনুষ্ঠান সীমিত থাকেনি।

বরং সেখানে দার্জিলিংয়ের স্থানীয় সংস্কৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরা হয়। তারপর সেই স্টেশন থেকেই আনুষ্ঠানিকভাবে পতাকা উড়িয়ে ডেমোক্রেসি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

হ্রদের জলের তলা থেকে উদ্ধার হল ঘোড়ায় টানা রথ, কাপ ডিশ থেকে মাটির বাসনপত্র

হ্রদ বলা হলেও এটি ছোটখাটো কিছু নয়। বিশাল জলরাশি। জলের গভীর তলদেশ থেকে উদ্ধার হওয়া…

April 18, 2026

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026