State

এক পরিবারের ৪ জনের অস্বাভাবিক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

স্ত্রী ও সন্তানদের নিয়ে কিছুদিন আগে নতুন পাড়ায় এসে উঠেছিলেন পেশায় মৃৎশিল্পী বাসুদেব পাল। সেই ঘর থেকেই শনিবার স্ত্রী, ২ সন্তান সহ উদ্ধার হল তাঁর মৃতদেহ। ছেলে বিবেক ও মেয়ে সীমার নিথর দেহ পাওয়া গেল ঘরের বিছানা থেকে। ঝুলন্ত অবস্থায় সিলিং থেকে উদ্ধার হল বাসুদেব পাল ও তাঁর স্ত্রী ললিতা পালের দেহ। শিলিগুড়ির ভক্তিনগর থানার পাপিয়াপাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। একই পরিবারের ৪ সদস্যের এমন মর্মান্তিক পরিণতি ঘিরে এখন রীতিমত উত্তেজিত এলাকাবাসী।

মৃতের বাবা বিজয় পালের দাবি, রাতভর কীর্তন শুনে বাড়ি ফিরে সকালে ছেলে, বউমা, নাতি ও নাতনির নিথর দেহ দেখতে পান তিনি। প্রতিবেশিদের সাহায্যে বৃদ্ধ খবর দেন স্থানীয় থানায়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃত মৃৎশিল্পীর হাত পিছমোড়া করে বাঁধা ছিল। তাই পুলিশের প্রাথমিক অনুমান এটি সপরিবারে আত্মহত্যার ঘটনা নাও হতে পারে। সম্ভবত ২ খুদেকে শ্বাসরোধ করে খুনের পর বাসুদেব পাল ও তাঁর স্ত্রীকে ঝুলিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তি তাঁর স্ত্রীর দ্বিতীয় পক্ষের স্বামী ছিলেন। তাই একসঙ্গে ৪ জনের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে মৃতের স্ত্রীর প্রথমপক্ষের স্বামীর কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতদের আত্মীয়স্বজন ও প্রতিবেশিদের।

News Desk

বর্ষা এবার আগেই পা রাখবে ভারতে, সে সম্ভাবনা উজ্জ্বল, কেরালায় প্রবেশ কবে হতে পারে

দেশের একটা অংশ প্রবল গরম, তাপপ্রবাহে নাজেহাল। ৪৪ ডিগ্রি পার করেছে পারদ। এরমধ্যেই আশার আলো…

April 25, 2026

এই প্রথম এমন এক দ্বীপপুঞ্জে গিয়ে নোঙর করল ভারতীয় নৌ জাহাজ সুদর্শিনী

স্বাধীনতার পর বহু বছর কেটে গেছে। কিন্তু এই দ্বীপপুঞ্জে এর আগে কখনও কোনও ভারতীয় নৌ…

April 24, 2026

জলের তলার জলপ্রপাত, মনে হবে জলপ্রপাতের মত জল ঝরছে জলের তলায়, বাস্তবটা অন্য

পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত তো অনেকেই দেখেছেন। অনেক উঁচু থেকে জলরাশি যখন আছড়ে পড়ে নিচে…

April 24, 2026

স্বার্থত্যাগের সর্বোচ্চ উদাহরণ, এই পিঁপড়েরা নিজেদের ফাটিয়ে রক্ষা করে যায় কলোনিকে

অনেক পিঁপড়ে নিয়ে তৈরি হয় একটি পিঁপড়েদের কলোনি। সেই কলোনিকে রক্ষা করার জন্য কলোনির পিঁপড়েরা…

April 24, 2026

জলাভাবে কষ্ট পাওয়া দেশের শীতল মরুভূমিতে জন্ম নিচ্ছে হিম সরোবর, সারাবছর থাকবে জল

একে পাহাড়ি এলাকা। উচ্চতা অনেকটাই। তায় আবার শীতল মরুভূমি। যেখানে বছরের অধিকাংশ সময় জলের সমস্যা…

April 24, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৫ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 24, 2026