প্রতীকী ছবি
দিল্লির সাহিবাবাদ থানায় বুধবার রাতে বছর ১৬-র একটি ছেলে কাঁদতে কাঁদতে হাজির হয়। তার জামায় রক্ত লেগে ছিল। পুলিশকে সে জানায়, তার মালকিন তাকে বারবার যৌন সম্পর্ক তৈরির জন্য চাপ দিচ্ছিল। না করলে তাকে যৌন হেনস্থার অভিযোগে পুলিশে দেবে বলেও ভয় দেখাত। সেই চাপ আর সহ্য হচ্ছিল না। তাই সে তার মালকিনকে খুন করে দিয়েছে। একথা বলে কাঁদতে থাকে সে। পুলিশের তখন কিংকর্তব্যবিমূঢ় দশা।
পুলিশ সূত্রের খবর, ওই কিশোরের দাবি বছর দেড়েক আগে সে যখন নয়াদিল্লি স্টেশনে কাজের খোঁজে ঘুরছিল, তখনই ওমপাল ও অনিতা তাকে তাদের বাড়িতে কাজ করার জন্য নিয়ে আসে। সেখানে সে বাড়ির কাজ তো করতই, সঙ্গে সঙ্গে ওমপালের ব্যবসা সংক্রান্ত টুকটাক কাজেরও দেখাশোনা করত। কিশোরের দাবি, ওমপাল বাড়ি না থাকলে প্রায়শই অনিতা তাকে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিত।
দিনের পর দিন সেই চাপ সহ্য করতে না পেরে গত বুধবার সন্ধেয় যখন তার মালকিন অনিতা বসে টিভি দেখছিল তখন তাকে রান্নাঘরের ছুরি দিয়ে পিছন থেকে গলা কেটে খুন করে সে। পরে পুলিশ অনিতার রক্তাক্ত দেহ উদ্ধার করে। অনিতার আড়াই বছরের সন্তান তখন ঘুমে আচ্ছন্ন।
একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ…
জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…
মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…
সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…
গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…
সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…