National

লেকের ধারে মাটি খুঁড়ে উদ্ধার কিশোরের দেহ, গ্রেফতার প্রাণের বন্ধু

শুক্রবার সকালে বেঙ্গালুরুর একটি লেকের ধারের মাটি খুঁড়ে উদ্ধার হল ১৯ বছরের এক কিশোরের দেহ। দেহটি চটের বস্তার মধ্যে পোড়া ছিল। পুলিশ সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর নতুন বাইক কিনে সবচেয়ে কাছের এক বন্ধুকে চড়িয়ে বেড়াতে বেরিয়েছিল বেঙ্গালুরুর আয়কর দফতরের আধিকারিক নিরঞ্জন কুমারের ১৯ বছরের ছেলে শরত। কিন্তু তারপর থেকেই তার আর কোনও খোঁজ ছিল না। কিছুদিন আগে তার একটি হোয়াটসঅ্যাপ ভিডিও পান নিরঞ্জন কুমার। তাতে শরত জানায় তাকে বেশ কয়েকজন অপহরণ করেছে। তারা ৫০ লক্ষ টাকা চাইছে।

পুলিশ এরপর তদন্ত করতে নেমে অবশেষে শরতের সবচেয়ে কাছের বন্ধুকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় আরও ৩ জনকে। তারা পুলিশি জেরার মুখে স্বীকার করে একটি গাড়িতে শরতকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে দিয়ে হোয়াটসঅ্যাপ ভিডিও করানো হয়। তারপর তাকে খুন করে তারা। যে দলে শরতের প্রিয় বন্ধুটিও ছিল। পুলিশ জানিয়েছে, নাইলনের দড়ি দিয়ে শরতকে শ্বাসরোধ করে খুন করে প্রথমে বেঙ্গালুরুর ওই লেকের জলে ফেলে দেয় অপহরণকারীরা। কিন্তু দেহ ভেসে ওঠায় পরে দেহটি একটি চটের বস্তায় পুড়ে লেকের ধারে মাটি খুঁড়ে পুঁতে দেয়। এদিন সেই দেহই উদ্ধার করে পুলিশ।

News Desk

৪০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে সাহারা মরুভূমির চোখ

একে বিশ্ব চেনে সাহারা মরুভূমির চোখ বলে। চোখ বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ এ…

April 18, 2026

মহিলা সংরক্ষণ বিলে বাধা ভ্রূণহত্যার শামিল, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

April 18, 2026

৭০ বছরের শূন্যতা শেষ, দক্ষিণে ফিরল চিতাবাঘ

মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…

April 18, 2026

গান শোনে, কথা বললে উত্তরও দেয় পৃথিবীর সবচেয়ে বয়স্ক মুরগি

সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…

April 18, 2026

গাড়ির সিটেই টয়লেট, বাজারে আসার অপেক্ষায় নতুন সুবিধার গাড়ি

গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…

April 18, 2026

২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…

April 18, 2026