Lifestyle

এটাও শাড়ি তৈরির উপকরণ হতে পারে

এটা দিয়েও যে শাড়ি তৈরি করা যেতে পারে তা মাথায় আসাই মুশকিল! তবে এসেছে এক তরুণীর। তাঁর সেই শাড়ি দেখে কেউ খুশি হয়েছেন, কেউ অখুশি।

ভারতীয় নারী মাত্রেই শাড়ির প্রতি একটা অমোঘ টান থাকবেই। ভারতীয় নারীর সৌন্দর্যের এক অন্যতম পরিচ্ছদ অবশ্যই শাড়ি। নানা ধরনের শাড়ি বাজারে রয়েছে। দেশের নানা প্রান্তে আবার সেখানকার বিশেষ ধরনের শাড়ি বিখ্যাত। বহু মহিলাই বিভিন্ন ধরনের শাড়ি তাঁর সংগ্রহে রাখেন।

তবে এক তরুণী এবার যে শাড়ি পরে সামনে এলেন তা অবশ্যই অভিনব। এর আগে কেউ এমন শাড়ি পরেছেন বলে কারও তেমন জানা নেই।

এখন বাজারে নানা ধরনের পটেটো চিপস পাওয়া যায়। তার নানা ফ্লেভার। মশলাদার সেসব পটেটো চিপস খাওয়া মানুষও নেহাত কম নন।

ছোট থেকে বড় সকলের প্রিয় এসব পটেটো চিপস। এখন বাজার ছেয়ে আছে ব্র্যান্ডেড পটেটো চিপসে। সেসব চিপস খাওয়ার পর প্যাকেটটি আবর্জনার পাত্রে ফেলে দেন সকলে।

কিন্তু এই তরুণী চিপস খাওয়ার পর তার প্যাকেটটিকেও সযত্নে রেখে দিয়েছিলেন। তারপর তা দিয়ে বানিয়ে ফেলেছেন একটি শাড়ি।

শাড়ি ও ব্লাউজ, সবই তৈরি হয়েছে পটেটো চিপসের প্যাকেট দিয়ে। যা পরে তিনি সোশ্যাল মিডিয়ায় সামনেও এসেছেন। ইন্সটাগ্রামে বিব্যাডঅ্যাস ডট ইন নামের একটি অ্যাকাউন্টে চিপসের প্যাকেটের শাড়িতে ওই তরুণীর হেঁটে বেড়ানোর ভিডিও বহু মানুষের নজর আটকে দিয়েছে।

পটেটো চিপসের প্যাকেট দিয়ে তৈরি শাড়ি নিয়ে কেউ ইন্টারনেটে লিখেছেন এ এক অভিনব ভাবনা। তারিফ করেছেন। আবার অন্যদিকে শাড়িপ্রেমী অনেকের মতে উদ্ভাবন দেখাতে হবে বলে অনেকেই এমন বোকার মত আচরণ করছেন।

News Desk

এই প্রথম দেশজ প্রযুক্তিতে তৈরি হচ্ছে নতুন লাইন, সবুজ সংকেত দিল মন্ত্রিসভা

খরচ ২০ হাজার ৬৬৭ কোটি টাকা। তবে যেটা তৈরি হতে চলেছে তা ভারতে এই প্রথম।…

May 13, 2026

মঙ্গলের মাটিতে সেলফি তুলে চমক দিল নাসার যান

মঙ্গলের মাটিতে তথ্য সংগ্রহ করতে ঘুরছে নাসার পাঠানো একাধিক রোবট যান। তার একটি এবার পৌঁছল…

May 13, 2026

দরজায় কড়া নাড়ছে বর্ষা, আর কিছুক্ষণের অপেক্ষা, ভারতে ঢুকছে বর্ষা

গ্রীষ্মের মাঝেই বর্ষার প্রবেশ। এ বছর যে একটু আগেই বর্ষা প্রবেশ করবে তা আগেই জানিয়েছিল…

May 13, 2026

৫ হাজার বছর আগেও মানুষ দ্বীপ তৈরি করতে জানত, দেখা মিলল এক আশ্চর্য দ্বীপের

আধুনিক যুগে ইঞ্জিনিয়ারিং উন্নতি করেছে। জলের মাঝে কোনও দ্বীপ তৈরি করার হলে মানুষ তা করতে…

May 13, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ মে, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

May 13, 2026