Lifestyle

বগলের গন্ধ শুঁকতে দিয়ে অর্থ রোজগার, চর্চার প্রাণকেন্দ্রে তরুণী

তিনি যখন তাঁর ভক্তদের সঙ্গে দেখা করেন, তখন তিনি তাঁর বগলের গন্ধ শুঁকতে দেন। এভাবে অর্থ রোজগার ঘিরে তরুণীকে নিয়ে চর্চা তুঙ্গে।

কোনও টেলিভিশন বা কোনও বড় মঞ্চে তিনি পারফর্ম করেননা। সে জায়গায় কিছু মানুষ নিয়ে একটি ছোট অনুষ্ঠানে তিনি পারফর্ম করে থাকেন। এঁরা আন্ডারগ্রাউন্ড আইডল নামেই পরিচিত। সেই সঙ্গে তরুণী একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও।

তবে এসবের জন্য তিনি এখন চর্চার কেন্দ্র উঠে আসেননি। বরং তিনি যেসব ছোট ছোট অনুষ্ঠানে বা ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করেন সেখানে পারফর্মেন্সের শেষে তাঁর ভক্তদের তিনি নিজের বগলের গন্ধ শুঁকতে দেন। বগলের গন্ধ শুঁকতে দিয়ে অর্থ রোজগারের এই ভাবনা তাঁর অর্থ বৃদ্ধির সুযোগ দিলেও এবার সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে।

জাপানের ওই তরুণী যথেষ্ট পরিচিত মুখ। তিনি যেসব অনুষ্ঠানে পারফর্ম করেন সেখানে যেহেতু কম সংখ্যক মানুষ থাকেন, তাই তাঁদের সঙ্গে তাঁর কথাও হয়। অনেকে তাঁর সঙ্গে ছবিও তোলেন।

এসবের সঙ্গে এখন যুক্ত হয়েছে তাঁর বগলের গন্ধ শোঁকা। অবশ্যই তা অর্থের বিনিময়ে। হারি মাতসুমোতো নামে ওই তরুণী তাঁর প্রাণোচ্ছল স্বভাবের জন্য সকলের পছন্দের। এবার তাঁর বগলের গন্ধ শুঁকতে দেওয়া নতুন করে তাঁকে আরও বৃহৎ পরিচিতিও দিয়েছে।

পাশাপাশি বেশ কিছু মানুষ এভাবে বগলের গন্ধ শুঁকতে দিয়ে রোজগারকে ভাল চোখে নিচ্ছেন না। এর সমালোচনাও করেছেন তাঁরা। তবে জাপানের হনসু-র হারি-র তাঁর ভক্তদের এই বগল শুঁকতে দেওয়ার ভাবনা ইতিমধ্যেই জাপানের গণ্ডি পার করে বিশ্বজুড়ে চর্চার কেন্দ্র হয়ে উঠেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *