কঙ্কাল রেস্তোরাঁর অন্দরমহল, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @kankal_horror_restaurant_cafe
রেস্তোরাঁয় খেতে যাওয়া মানে কেবল পেট ভরানো নয়। নয় খিদে মেটানোর জায়গা। বরং পরিবার, বন্ধুদের নিয়ে একটা খুব সুন্দর সময় কাটানোও রেস্তোরাঁয় খেতে যাওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। অনেকেই পরিবার নিয়ে সেখানে হাজির হন।
আপাত দৃষ্টিতে এমনই একটি রেস্তোরাঁ বারাণসীর কঙ্কাল হরর রেস্তোরাঁ কাফে। খাবারদাবার অন্যান্য রেস্তোরাঁর মতই। আতিথেয়তায় সমস্যা নেই। কিন্তু দেশে ছড়িয়ে থাকা হাজারো রেস্তোরাঁর মধ্যে চর্চার প্রাণকেন্দ্রে এখন এই রেস্তোরাঁ।
এ রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করলেই কারণটা স্পষ্ট হয়। যেখানে ভিতরে প্রবেশের পর পরিবেশটাই বদলে যায়। চারধারে খুব হালকা আলো। তাও আবার নীল, লাল, বেগুনি এমন সব রং খেলা করছে। বেজে চলেছে ভয় ধরানো সুর।
দেওয়াল জুড়ে সারি দিয়ে রয়েছে কঙ্কালের সারি। এমনকি যাঁরা রেস্তোরাঁয় আসা অতিথিদের স্বাগত জানাচ্ছেন বা খাবারের মেনু এগিয়ে দিচ্ছেন বা খাবার এনে দিচ্ছেন, তাঁরা মানুষ হলেও ভূতের সাজে থাকেন।
সব মিলিয়ে রেস্তোরাঁর মধ্যে এক ভয়ার্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। এটাই কঙ্কাল হরর রেস্তোরাঁকে অন্য সব রেস্তোরাঁ থেকে আলাদা করেছে। এই রেস্তোরাঁ সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে এখানে ছোটদের প্রবেশ ও তাদের ভয় পাওয়াকে কেন্দ্র করে।
ছোটরা রেস্তোরাঁয় ঢুকে খাবার কথা ভুলেই যাচ্ছে। বরং ভয় পাচ্ছে। কখন সেখান থেকে বেরিয়ে যাবে তা ভাবছে। অনেকসময় বাবা মাকে জোর করছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এমনকি ভূতুড়ে সাজে থাকা ওয়েটাররা তাদের দিকে এগিয়ে এলে তারা ভয়ে সিঁটিয়ে যাচ্ছে।
এটা অনেকেই মেনে নিতে পারছেন না। শিশু মনে এর প্রভাব পড়ছে বলেও মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এ রেস্তোরাঁ নিয়ে চর্চা হচ্ছে ঠিকই, তবে তা রেস্তোরাঁর গুণগান করে নয়, বরং রেস্তোরাঁর এই ছোটদের ভয় দেখানো পরিবেশের কড়া সমালোচনা করে।
বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
১ বছরে ৬৮১৩ কোটি টাকা কোষাগারে ভরল ভারতীয় রেল। অবশ্যই এটাকে রেলের বড় সাফল্য বলে…