State

২০১৯ থেকে আইআইটি খড়গপুরে চালু হচ্ছে এমবিবিএস

ইঞ্জিনিয়ার তৈরিতে ভারত সেরা প্রতিষ্ঠান এবার ডাক্তারও তৈরি করবে। এমবিবিএস পড়ানো চালু করছে আইআইটি খড়গপুর। বিশ্বের অন্যতম সেরা কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানে এমবিবিএস চালু করার সিদ্ধান্ত অবশ্যই চমকপ্রদ। ২০১৯ থেকে চালু হচ্ছে এই কোর্স। যেখানে আপাতত ৫০টি আসন থাকবে ছাত্র ছাত্রীদের জন্য। ‌আইআইটি খড়গপুরের এমবিবিএস কোর্সে সুযোগ পাওয়ার জন্য দিতে হবে প্রবেশিকা পরীক্ষা। সে পরীক্ষাও সম্ভবত নেবে আইআইটি কর্তৃপক্ষই। তবে পুরো প্রক্রিয়া কী হবে তা কিছুদিনের মধ্যে চূড়ান্ত হবে। ২০১৮ সালের মধ্যভাগ থেকেই আইআইটি খড়গপুরে চালু হচ্ছে ৪০০ আসন বিশিষ্ট হাসপাতাল। সেখানে রোগী ভর্তিও চালু হয়ে যাবে। সেখানে চিকিৎসার সুযোগও পাবেন এখান থেকে পাশ করা এমবিবিএসরা।

 

News Desk

হ্রদের জলের তলা থেকে উদ্ধার হল ঘোড়ায় টানা রথ, কাপ ডিশ থেকে মাটির বাসনপত্র

হ্রদ বলা হলেও এটি ছোটখাটো কিছু নয়। বিশাল জলরাশি। জলের গভীর তলদেশ থেকে উদ্ধার হওয়া…

April 18, 2026

দার্জিলিং স্টেশন থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস, নতুন ট্রেনে ভোটের কথা

ইউনেস্কো হেরিটেজেও এবার ভোটের হাওয়া। দার্জিলিং থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস। অপরূপ হিমালয় দেখতে দেখতে ছড়িয়ে…

April 18, 2026

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026