World

প্রায় ২০০ বছর পর মানুষের পিঠে চেপে বিশ্ববিখ্যাত দ্বীপে ফিরল এই প্রাণি

প্রায় ২০০ বছর আগে এই জগৎবিখ্যাত দ্বীপ থেকে হারিয়ে গিয়েছিল এই প্রাণি। অবশেষে তারা ফিরে এল। মানুষের পিঠে চেপে ফিরল সবুজের মাঝে।

এ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্তত এভাবেই এই সাফল্যকে ব্যাখ্যা করছেন বিজ্ঞানীরা। প্রায় ২০০ বছর পর এই পৃথিবী বিখ্যাত দ্বীপে ফিরল জায়ান্ট টরটয়েজ বা দানব কচ্ছপ। মাঝের এই বিশাল সময় ধরে এখানে এই কচ্ছপের দেখা পাওয়া যেত না। তারা এই দ্বীপ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল।

এবার সেখানেই ফিরল তারা মানুষের পিঠে চেপে। এই ফেরা অবশ্য প্রাকৃতিক নিয়মে হয়নি। হয়েছে মানুষের প্রচেষ্টায়। এই জায়ান্ট টরটয়েজ প্রজাতির কচ্ছপ শাবক নিয়ে আসা হল গ্যালাপাগোস দ্বীপে। ১৫৮টি এমন কচ্ছপ নিয়ে আসা হয়েছে।

যেগুলি বড় বড় বাক্সে ভরে পার্ক রেঞ্জাররা পিঠে করে পাহাড়ি পথে উঠতে থাকেন। আগ্নেয়শিলা দিয়ে তৈরি পাহাড়ি পথ দিয়ে অনেকটা উচ্চতায় পৌঁছন তাঁরা। তারপর সেখানেই কচ্ছপগুলিকে ছেড়ে দেওয়া হয় প্রকৃতির বুকে। ওই উচ্চতায় কচ্ছপগুলিকে তুলে নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হয় পার্ক রেঞ্জারদের।

ইকুয়েডরের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে অবস্থিত এই দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ বিখ্যাতই তার জীব বৈচিত্র্যের জন্য।

এখানে এমন সব প্রাণির নিশ্চিন্ত বাস যাদের সচরাচর দেখাই পাওয়া যায়না। বলা যায় এখানে তাদের বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো হচ্ছে। এখানে পর্যটকেরা গেলেও তাঁদের অনেক বিধিনিষেধ মেনে চলতে হয়।

এই দ্বীপপুঞ্জে নিজের মত করে ঘুরে বেড়ানো প্রাণিদের কাছে ঘেঁষা বা তাদের কোনওভাবে সামান্যও উত্যক্ত করা মানা। সেই গ্যালাপাগোস দ্বীপে প্রায় ২০০ বছর পর এবার ফিরল জায়ান্ট টরটয়েজ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *