State

কার্ত্তিক পুজোর নিমন্ত্রণ খেতে গিয়ে বেপরোয়া লরিতে আহত বাবা, মৃত শিশুসন্তান সহ ২

নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার কোণা চেকপোস্টের কাছে। গত শুক্রবার রাতে কার্ত্তিক পুজোর নিমন্ত্রণ খেয়ে শিশুপুত্র ও বন্ধু দীনেশের সঙ্গে বাড়ি ফিরছিলেন প্রশান্ত ঘোষ। বাইক চালাচ্ছিলেন প্রশান্তবাবুর বন্ধু দীনেশ। বেলগাছিয়া সি রোডের দিকে যাওয়ার পথে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাইক থেকে ছিটকে যান বাইক চালক দীনেশ। লরির পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

বাইকের মাঝখানে বসা প্রশান্তবাবুর ছেলে কুশান রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রশান্তবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *