অশোকনগরে টর্নেডো, ছবি – সৌজন্যে – ফেসবুক – @chaitali.maitra.7
হুগলির ব্যান্ডেলের পর এবার উত্তর ২৪ পরগনার অশোকনগর। মাত্র ২ দিনের ব্যবধানে ফের হানা দিল টর্নেডো। এদিন সকালে আচমকাই অশোকনগরের বাসিন্দারা দেখেন আকাশের কালো মেঘ ঘূর্ণির আকারে নেমে এসেছে একদম জমি পর্যন্ত।
সেই ঘূর্ণি ক্রমশ এগোতে থাকে। বেশিক্ষণ নয়, মিনিট তিনেক মাত্র স্থায়ী হয় এই টর্নেডো। তারপর তা মিলিয়ে যায়। কিন্তু এই সামান্য সময়ের মধ্যেই তছনছ হয়ে যায় ২টি এলাকা।
৪০টির মত বাড়ির চাল উড়ে গেছে। গাছ ভেঙে পড়েছে। অনেক বাড়ির ক্ষতি হয়েছে। দানব এই টর্নেডো দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। দ্রুত ঘরের জানালা দরজা বন্ধ করে দেন তাঁরা।
অশোকনগরে হওয়া এই টর্নেডোতে ২ জন আহত হয়েছেন। তার মধ্যে এক বালক রয়েছে। মূলক শক্তিনগর এলাকায় এই টর্নেডো আছড়ে পড়ে।
আবহবিদেরা আগেই টর্নেডো তৈরি নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন। এমনকি গত বুধবার যখন ঘূর্ণিঝড় যশ ল্যান্ডফল করছে তখন কলকাতায় তার তেমন প্রভাব না পড়লেও মুখ্যমন্ত্রী নিজে কলকাতাবাসীকে সতর্ক করে জানান দুপুর ১২টা পর্যন্ত তাঁরা যেন বাড়ি থেকে না বার হন। কারণ একটি টর্নেডো হানা দিতে পারে।
যদিও সেই টর্নেডো হানা দেয়নি। কিন্তু আবহবিদেরা মনে করছেন এখন টর্নেডো তৈরি হতেই পারে। যা দেখা গেল এদিন অশোকনগরে।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…