State

দাড়িভিট কাণ্ডে পথে নেমে প্রতিবাদ বাম ও আরএসএস ছাত্র সংগঠনের

দাড়িভিট কাণ্ডের প্রতিবাদে শনিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। দাড়িভিটে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় পথ অবরোধ, প্রতিবাদ মিছিল বার করে এসএফআই। সামিল হয় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিন শুধু বাম ছাত্র যুব সংগঠনই নয়, দাড়িভিট কাণ্ডের প্রতিবাদ করে রাস্তায় নামে এবিভিপি ও বজরঙ্গ দলও।

যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে এদিন সকালে পথ অবরোধ করেন এসএফআই ও ডিওয়াইএফআই সদস্যরা। সেখান থেকে একটি মিছিল করে যাদবপুর থানা পর্যন্ত যান তাঁরা। ছাত্র মৃত্যুতে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন তাঁরা। যাদবপুর ছাড়া এদিন কলেজ স্ট্রিটেও পথ অবরোধ করে এসএফআই ও ডিওয়াইএফআই। একই দাবিতে সোচ্চার ছিলেন তাঁরা। বারাসতে পথ অবরোধে সামিল হন ডিওয়াইএফআই কর্মীরা। একইভাবে দুর্গাপুরে পথ অবরোধ করেন এসএফআই সদস্যরা। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের।

এদিকে দাড়িভিট কাণ্ডের প্রতিবাদে এদিন উত্তর কলকাতায় একটি মিছিল করে এবিভিপি। শিলিগুড়ির হিলকার্ট রোডে পথ অবরোধ করা হয়। সেখানে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিও হয় অবরোধকারীদের। অন্যদিকে উত্তর ২৪ পরগনার অশোকনগরে পথ অবরোধ করেন বজরঙ্গ দলের সদস্যরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026