State

পরিবহণ ধর্মঘটে সচল কলকাতা, অচল কয়েকটি জেলা

দেশ জুড়ে পরিবহণ ধর্মঘটের ডাকে কিছুটা সাড়া পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে। মোটর ভেহিকলস অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক। ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি ফর রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অর্গানাইজেশন ও সিটু। ২০১৭ সালে লোকসভায় বিলটি পাস হওয়ার পর এখন রাজ্যসভায় পাস হওয়ার অপেক্ষায়। তার আগেই এই ধর্মঘট। ধর্মঘটীদের দাবি, এতে বেসরকারি পরিবহণ কর্মীদের অবস্থা আরও শোচনীয় হবে।

এদিন কলকাতায় দিনভর বাস চলাচলে কোনও প্রভাব পড়েনি। কোনও ধর্মঘট যে রয়েছে তা বোঝাই যায়নি। কিন্তু রাজ্যের বেশ কিছু জেলায় এর প্রভাব পড়েছে। কোথাও বেশি, কোথাও কম। হাওড়াতেই এদিন সকাল থেকে বাস ছিল অপ্রতুল। ফলে অফিস‌যাত্রী সহ নানা কাজে বার হওয়া মানুষজন বিপাকে পড়েন। কিছু বাস এলেও তাতে ওঠার মত পরিস্থিতি ছিলনা। ২ বর্ধমান, বাঁকুড়া, বীরভূমেও এই ধর্মঘটের প্রভাব চোখে পড়েছে। অনেক রুটেই বেসরকারি বাস চলাচল করেনি। উত্তরবঙ্গের কোচবিহারে এদিনের ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পরিবহণ ধর্মঘটের প্রভাব পড়ে মালদহ, উত্তর ২৪ পরগনার কিছু অংশে।

অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তেও এই পরিবহণ ধর্মঘটের প্রভাব তেমন পড়েনি। দু-চার জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু যানবাহন চলাচল করেনি। তবে সার্বিকভাবে সেই অর্থে ধর্মঘটের কোনও প্রভাব দেশের কোথাও দেখতে পাওয়া যায়নি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026