Kolkata

ভোটের আগে জোরদার তল্লাশি

Kolkata Newsভোটের আগের দিন শহর জুড়ে ইঞ্চি ইঞ্চি তল্লাশি চালাল পুলিশ ও যৌথ বাহিনী। রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশির সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্লাবেও তল্লাশি চালায় তারা। তল্লাশি চলাকালীন নিউ আলিপুর থেকে এদিন কয়েকটি বোমাও উদ্ধার হয়। একটি বাড়িতে লোকানো ছিল বোমাগুলি। এদিকে অবাঙালি ভোটারদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছে বলে এদিন নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। তাঁদের অভিযোগ, ভবানীপুর এলাকার বেশ কয়েকটি আবাসনে গিয়ে তৃণমূল ভোট দিতে না বার হওয়ার কথা জানিয়ে এসেছে। ভোটের দিন বাড়ি থেকে বার না হওয়ার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইক বাহিনী নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে হরিদেবপুর থেকেও। এই অভিযোগ নিয়ে এদিন কমিশনের দ্বারস্থ হন বেহালা পূর্বের নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্র। সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *