রাত বাড়তেই প্রবল বৃষ্টি, চিন্তা বাড়িয়েছে ডিভিসির জল ছাড়া

সন্ধে থেকেই তেজ বাড়িয়েছিল বৃষ্টি। আর রাত যত বেড়েছে বৃষ্টি যেন ততই শক্তি সঞ্চয় করেছে। প্রবল বৃষ্টিতে রাত থেকেই সকালের শহরের চেহারা নিয়ে প্রমাদ গুনতে শুরু করেন শহরবাসী। এদিকে টানা বৃষ্টিতে দামোদর, ময়ূরাক্ষী সহ দক্ষিণবঙ্গের অন্যান্য নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিভিসির জল ছাড়া। এদিন ৬৬ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির জল ছাড়ার জেরে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ডিভিসি জল ছাড়ার পর আগাম সতর্কতা অবলম্বন করেছে নবান্ন। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলির জেলা প্রশাসনকে সদা সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় তার জেরে রাত থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যা বাস্তবে দেখতেও পেয়েছেন শহরবাসী। তবে নিম্নচাপ অক্ষরেখাটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরছে ফলে আগামী ২৪ ঘণ্টা‌য় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে নদিয়া, বীরভূম, বর্ধমানের মত জেলাগুলিতে অতিভারী বর্ষণ হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। এদিকে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটি সরে গিয়ে দুর্বল হলে একরকম। আর তা যদি না হয়, অর্থাৎ সেখানে অতিভারী বৃষ্টি হয়, তাহলে ফের ডিভিসি জল ছাড়তে পারে। ফলে সতর্ক নবান্ন। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026