State

আরও বৃষ্টির পূর্বাভাস, সরানো হচ্ছে নিচু এলাকার মানুষজনকে

সোমবার দিনভর নেহাত কম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়। আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে মঙ্গলবারও রেহাই নেই।

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের মত নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে সোমবার দিনভর প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ তার আশপাশের জেলাগুলিও। এখানেই কিন্তু শেষ নয় বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায়ও দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলার জন্য। অন্যদিকে হলুদ সতর্কতা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমুদ্রের কাছের গ্রাম ও এলাকাগুলি থেকে মানুষজনকে উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে। বিশেষত নিচু জায়গায় বসবাসকারী মানুষকে আগে থেকেই উঁচু জায়গায় সরে যেতে মাইকিং করেছে প্রশাসন।

এদিনও মাইকিং করে একথা জানানো হয়। যাঁরা ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে চাইছেন তাঁদের থাকার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।

যে কোনও পরিস্থিতি সামাল দিতে ত্রিপল, পানীয় জল ও শুকনো খাবার মজুত করা হয়েছে। উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো বাতাস বইছে। বৃষ্টির সঙ্গে এই ঝড় পরিস্থিতি আরও ঘোরাল করেছে।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে যাঁরা এখনও সমুদ্রে রয়েছেন তাঁদের যত শীঘ্র সম্ভব ফেরত আসার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার কলকাতায় টানা বৃষ্টিতে অফিস যাত্রীদের অফিস যাওয়া ও ফেরত আসার সময় সমস্যায় পড়তে হয়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026