World

চতুর্থ বারের জন্য রাশিয়ার শাসনভার গ্রহণ করলেন পুতিন

বিপুল ভোটে জয় পেয়েছিলেন গত মার্চেই। তখনই আগামী ৬ বছরের জন্য পাকা হয়েছিল রাশিয়ার মসনদ। সোমবার সেই নয়া ৬ বছরের কা‌র্যকালের সূত্রপাত হল। সামনের ৬ বছর রাশিয়া শাসনের ভার গেল ভ্লাদিমির পুতিনের হাতে। ক্রেমলিন প্রাসাদের সুসজ্জিত আন্দ্রেভস্কি হলে আনুষ্ঠানিকভাবে চতুর্থ বারের জন্য রাশিয়ার শাসনভার গ্রহণ করলেন পুতিন।

গত মার্চের নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়ে এই নিয়ে টানা ৪ বার রাশিয়ার প্রেসিডেন্ট পদ নিজের দখলে রাখলেন পুতিন। তাঁর এই সাফল্য অনায়াসে মনে পড়িয়ে দেয় জোসেফ স্তালিনের কথা। দীর্ঘ ২৯ বছর ধরে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা ভোগ করেছিলেন স্তালিন। সেদিক দিয়ে দেখলে স্তালিনের থেকে মাত্র ৫ বছর পিছিয়ে ভ্লাদিমির পুতিন। ২০১২ সালের নির্বাচনের তুলনায় এবারে তাঁর ভোটের সংখ্যাও বেড়েছে। ৬ বছর আগের নির্বাচনে পুতিন পেয়েছিলেন ৬৪ শতাংশ ভোট। ২০১৮-য় যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ শতাংশ। যা এককথায় অনবদ্য।

রাশিয়ায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১০৭ মিলিয়ন। গত মার্চে যাঁদের সিংহভাগ প্রেসিডেন্ট হিসেবে আস্থা রাখেন ৬৫ বছরের দুঁদে রাজনীতিবিদের পুতিনের ওপর। এবারের প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন ৮ জন। তাই জয়ের পথ খুব একটা মসৃণ ছিল না। পুতিনের কপালে ভাঁজ ফেলে দেওয়ার মত কঠিন প্রতিদ্বন্দ্বীও ছিলেন নির্বাচনী লড়াইয়ের ময়দানে। কিন্তু আইনি জটিলতার কারণে অ্যালেক্সি নাভালনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। ফলে আগেই পুতিনের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।

নজিরবিহীন ভোটদান, স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে এমনটা ঘটল

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নজিরবিহীন ঘটনা ঘটল। জানা গেছে, ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ। প্রথম পর্বের…

April 23, 2026

মাটি দেওয়ার ৩ দিন পর পারলৌকিক ক্রিয়াকর্মের দিনে বাড়িতে হাজির যুবক

একটি দেহ পাওয়া গিয়েছিল রাস্তার ধার থেকে। পরিবারকে খুঁজে তাদের দিয়ে শনাক্তকরণের পর সেই দেহ…

April 23, 2026

বিবাহবিচ্ছেদ হওয়া ব্যক্তি বিয়ের জন্য অক্ষতযোনি তরুণী চান, তুঙ্গে সমালোচনা

বিবাহবিচ্ছেদ হওয়া এক মধ্যবয়সী ব্যক্তি বিয়ে করতে চান। তাঁর দাবি, যাঁকে তিনি বিয়ে করবেন তিনি…

April 23, 2026

১০টা জাহাজ ফিরেছে, এখনও পারস্য উপসাগরে ঠায় অপেক্ষায় ১৪টি জাহাজ

পারস্য উপসাগরে দিনের পর দিন ধরে অপেক্ষা করছে ১৪টি জাহাজ। তবে ১০টি জাহাজ এখনও ফিরেছে।…

April 23, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026