World

এত ভুলো মন, সঙ্গে থাকা ৪৫০ বছরের উল্কাপিণ্ড ফেলে চলে গেলেন এক ব্যক্তি

মানুষের কত বড় ভুল হতে পারে তার উদাহরণ একটা তালিকা। সেই তালিকা দেখলে চোখ কপালে উঠবে। যে তালিকায় একটা ৪৫০ বছর পুরনো উল্কাপিণ্ডও রয়েছে।

মানুষ মাত্রেই ভুল হয়। তবে এমন কিছু জিনিস হয় যা এতটাই দুর্মূল্য হয় যে তা মানুষ অতি যত্নে নিজের কাছে আগলে রাখেন। অন্য কিছু ভুলে গেলেও সেটা নিতে ভুল করেননা। কিন্তু সে ভুলও কিছু মানুষের হয়। আর তার জ্বলন্ত প্রমাণ একটি তালিকা।

মার্কিন মুলুকে যাতায়াতের পথে মানুষের ভুল করে ফেলে যাওয়া জিনিসের তালিকা সামনে এসেছে। যে তালিকায় এমন কিছু জিনিস রয়েছে যা দেখে বিশ্বাস করা কঠিন যে এমন জিনিসও মানুষ ভুল করে ফেলে চলে যান।

২০২৫ সাল জুড়ে ভুলে ফেলে যাওয়া জিনিসের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে সবচেয়ে অবাক করেছে একটি উল্কাপিণ্ডের টুকরো। যা ষোড়শ শতকে অর্থাৎ প্রায় ৪৫০ বছর আগে মহাকাশ থেকে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল।

সেই উল্কার একটি টুকরো একজন ফেলে রেখে চলে যান। এমন অমূল্য সম্পদও ফেলে যাওয়া যায়! তবে এখানেই শেষ নয়। এছাড়াও পাওয়া গেছে হিরের তৈরি দাঁতের পাটি। যা দাঁতের অলংকার হিসাবে ব্যবহার হয়।

সামুরাই তরোয়ালের ম্যাচিং সেট। ২৮ গ্রাম ওজনের একটি খাঁটি সোনার বিস্কুট, যা অস্ট্রেলিয়ার পার্থ-এর টাঁকশালে তৈরি। মৌমাছি চাষিদের পরনের বিশেষ ধরনের পোশাক। একটি রোবট এবং একটি কৃত্রিম হাঁটু রয়েছে ফেলে যাওয়া জিনিসের তালিকায়। যা দেখে হতবাক হয়ে গেছেন অনেকেই।

এগুলো তো নজর কাড়া জিনিস। এছাড়া জামাকাপড়, ওষুধ, হেডফোন, মোবাইল ফোন, নকল কঙ্কাল, বই, জুতো থেকে গয়নাগাটি তো অনেক উদ্ধার হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026