Entertainment

রীতি মেনে ‘মিসেস আহুজা’ হলেন সোনম কাপুর, বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট

এতদিন ছিলেন মিস। মঙ্গলবার থেকে হলেন মিসেস। এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সোনম কাপুর। মুম্বইয়ের বান্দ্রায় কাকিমা কবিতা সিংহের বাংলো ‘রকডেল’-এ সকাল থেকেই বিয়ে ঘিরে ছিল সাজসাজ রব। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ছিল বিয়ের নির্ঘণ্ট। নির্ধারিত সময়ের মধ্যেই সাজগোজ শেষ করে নেন পাত্রী। বিয়ের দিন সোনমকে যে অপূর্ব দেখাবে, তার আন্দাজ কিছুটা পাওয়া গিয়েছিল সোমবারই। সঙ্গীত অনুষ্ঠানে চোখ ধাঁধানো সাদা-সোনালি রঙের লেহেঙ্গা পরিহিতা সোনমের থেকে চোখ ফেরাতে পারেননি কেউ। বিয়ের দিনেও ৩২ বছরের অনিল কন্যাকে ডিজাইনার অনুরাধা ভাকিলের লাল টুকটুকে ভারী কাজের লেহেঙ্গায় অপরূপা দেখাচ্ছিল। সোনালি কাজের শেরওয়ানি আর পাগড়িতে চমৎকার লাগছিল পাত্র আনন্দকেও। বেলার দিকে শিখ ধর্মের বিবাহরীতি ‘আনন্দ করজ’ অনুসারে বাংলোর ভিতরে মন্দিরে মেয়ে-জামাইয়ের চার হাত এক করে দেন অনিল কাপুর। সাদা-গোলাপি অর্কিডে সাজানো বিয়ের মঞ্চ থেকেই এদিন নতুন জীবনে প্রবেশ করলেন সোনম-আনন্দ।

অনিল কাপুরের একমাত্র মেয়ের বিয়েতে গোটা কাপুর পরিবার ভেঙে পরাটাই ছিল স্বাভাবিক। বিয়ের রোশনাই আরও বাড়িয়ে দিলেন বলিপাড়ার মহাতারকারা। মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠানের মতই সোনমের বিয়ের অনুষ্ঠানেও নির্দিষ্ট পোশাকবিধি মেনে সকাল থেকে একে একে রকডেলের সামনে থামতে থাকে তারকাদের গাড়ি। গাড়ি থেকে নামতেই তারকাদের দিকে তাক করা সংবাদ মাধ্যমের ক্যামেরার ফ্ল্যাশ ওঠে ঝলসে। হাসি মুখে পোজও দেন অভিনেত্রী তথা সোনমের কাছের বন্ধু স্বরা ভাস্কর, রানী মুখার্জী, করিশ্মা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজরা। সপরিবারে সোনমের বিয়ের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ রক্ষা করতে রকডেলে আসেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, রণবীর সিং, করণ জোহররা। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন সইফ আলি খান ও করিনা কাপুর, সহ একাধিক বিশিষ্টজন। তবে পার্টি এখানেই শেষ হয়নি। রাতে আন্ধেরিতে হোটেল লীলায় বড় ও কনে দু তরফ যৌথভাবে প্রীতিভোজের অনুষ্ঠানের আয়োজন করেছেন। রাতের সেই জলসায় নবরূপে নতুন সাজে সোনম ও তাঁর স্বামী, কাপুর পরিবার এবং বাকি বলিতারকাদের ঝলক দেখার অপেক্ষা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

ছুরির জঙ্গল, সবুজের মাঝে পদে পদে ধারাল ফলা, এ জঙ্গলে কেউ খালি পায়ে হাঁটেন না

জঙ্গলে গাছ থাকে। পশুপাখি থাকে। কিন্তু ছুরির মত ধারাল বস্তুর জঙ্গল কীভাবে থাকতে পারে। এমন…

April 23, 2026

পাথরের গায়ে প্রাগৈতিহাসিক নিদর্শন সংরক্ষণে প্রথম এমন এক পার্ক তৈরি হচ্ছে ভারতে

প্রাগৈতিহাসিক যুগেও মানুষ তার সমকালীন ছাপ রেখে যেত। যা এখন দুষ্প্রাপ্য সব নিদর্শন। পাথরের গায়ে…

April 22, 2026

মঙ্গলের মাটিতে আগে এদের দেখা মেলেনি, নতুন করে প্রাণের সম্ভাবনা উজ্জ্বল করল নয়া আবিষ্কার

নাসার কিউরিওসিটি রোভার যান এবার এমন কিছু বিজ্ঞানীদের উপহার দিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে।…

April 22, 2026

এ প্রাণির হৃদযন্ত্র একটি গাড়ির সমান, হৃৎস্পন্দন শোনা যায় ৩ কিলোমিটার দূর থেকে

মানুষ তার হৃদযন্ত্রের আকৃতি জানে। এমনকি অন্যান্য প্রাণিকে দেখে আন্দাজ করতে পারে তার হৃদযন্ত্রের আকার।…

April 22, 2026

গরমের জন্য রাজধানীতে জারি হলুদ সতর্কতা, বাংলার ৩ জেলায় কমলা সতর্কতা

পারদ ছুঁতে চলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। জ্বলছে চারধার। এই পরিস্থিতিতে গরম বাড়া নিয়ে রাজধানীতে হলুদ…

April 22, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026