Kolkata

গ্রহণ দেখায় গ্রহণ মেঘ, অধরা বিরল দৃশ্য

সূর্যগ্রহণ যথা সময়ে শুরু হয়ে শেষ হল। কিন্তু এ রাজ্যের বহু মানুষই বঞ্চিত হলেন গ্রহণ দেখা থেকে।

কলকাতা : বলয়গ্রাস সূর্যগ্রহণ নিয়ে সারা দেশেই রবিবার সকাল থেকে একটা সাজো সাজো রব ছিল। হরিয়ানা বা উত্তরাখণ্ডের আকাশ থেকে সবচেয়ে ভাল দেখা যাওয়ার কথা থাকলেও দেশের অন্য অংশ থেকে সম্পূর্ণ বলয়গ্রাস না হলেও অনেকটাই ঢাকা পড়ার কথা ছিল সূর্যের। তাই সেই বিরল দৃশ্য দেখতে সব বয়সের মানুষই উৎসাহে ফুটছিলেন। চিন্তাও ছিল। মেঘ সব মাটি করবে নাতো? আখেরে সেই আশঙ্কাই সত্যি হল।

কলকাতায় এদিন গ্রহণ শুরু হয় ১০টা ৪৬ মিনিটে। ততক্ষণে অবশ্য জয়পুর, দিল্লি, কুরুক্ষেত্র, হিসার সহ বিভিন্ন জায়গা থেকে ছবি আসতে শুরু করেছে। গ্রহণ সেখানে শুরু হয়ে গিয়েছিল। সূর্য ঢাকা পড়ছিল। চাঁদের ছায়া এসে পড়ছিল পৃথিবীতে। এদিন ছিল বলয়গ্রাস গ্রহণ। যা ভারতের হরিয়ানা ও উত্তরাখণ্ড থেকে সবচেয়ে ভাল দেখা যাওয়ার কথা ছিল। হয়েছেও তাই। কিন্তু কলকাতায় বেলা বাড়তেই আকাশে মেঘের সঞ্চার শুরু হয়। আর ঠিক গ্রহণের সময়ে মেঘে ঢেকে যায় আকাশ।

অনেকেই ফিল্টার চশমা হাতে বা অন্যভাবে আকাশে চোখ রাখেন ঠিকই কিন্তু তখন মেঘের আস্তরণ পুরু হতে শুরু করেছে। তারমধ্যেই অবশ্য ২ একবার মেঘ কেটে সামান্য রোদের ঝিলিক চোখে পড়েছে। আর সেই সময়েই আশ মেটানোর জন্য আকাশে চোখ রাখেন মানুষজন। তবে তা ক্ষণিকের জন্যই সম্ভব হয়েছে। বরং এদিন ২টো ১৭ মিনিট পর্যন্ত চলা গ্রহণের মাঝে অনেক জায়গাতেই দফায় দফায় বৃষ্টি হয়েছে কালো মেঘে ছেয়েছে আকাশে। ফলে আশ মিটিয়ে সূর্যগ্রহণ দেখার বিরল দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ এবার কার্যত হাতছাড়া হল কলকাতা সহ রাজ্যের একটা বড় অংশের মানুষের।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026