World

মাঝরাতে রিয়াধের রাস্তায় স্টিয়ারিং হাতে আনন্দে মাতলেন মহিলারা

এ দেশে মহিলাদের স্টিয়ারিং ধরা ছিল মানা। এটাই এতদিন জানত বিশ্ব। কিন্তু মহিলাদের গাড়ি চালানোর ওপর সেই কঠোর নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল সৌদি আরব। আর সেই আনন্দেই এখন বিভোর গোটা দেশ। স্টিয়ারিং হাতে সৌদি রাজধানী রিয়াধের রাস্তায় মহিলাদের নিজেদের গাড়ি চালিয়ে এই ‘মুক্তি’ উদযাপন রীতিমত নজর কেড়েছে বিশ্বের। তাঁদের মধ্যরাতের আনন্দ বুঝিয়ে দিয়েছে এতদিন কী ভীষণ কষ্টের মধ্যে ছিলেন তাঁরা। নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও তার স্টিয়ারিং ধরে রাস্তায় বার হওয়ার বাধানিষেধ নব্য প্রজন্মের সৌদি রমণীদের বোধহয় কুড়ে কুড়ে খাচ্ছিল। গোটা বিশ্বে মহিলারা অবাধে গাড়ি চালাচ্ছেন। আর তাঁরা পারছেন না। এটা বোধহয় মেনে নিতে অসুবিধা হচ্ছিল তাঁদের।

রবিবারই সৌদি প্রশাসন এতদিনের মহিলাদের গাড়ি চালনার ওপর ব্যান তুলে নেয়। আর সেই আনন্দেই রাতভর সৌদি রাজধানী রিয়াধের রাস্তায় চলল মহিলাদের মুক্তি আনন্দের হৈচৈ। সকলের মুখের অনাবিল হাসি বুঝিয়ে দেয় কতটা খুশি সৌদি নারীকুল।

News Desk

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026