২০০ বছরে এমন তুষারপাত দেখেনি বিশ্বের অন্যতম পরিচিত শহর, এবার সেটাই হল
বিশ্বের যে হাতেগোনা কয়েকটি শহরের নাম সকলের জানা তার একটি হল এই শহর। সে শহরে জানুয়ারিতে এতটাই তুষারপাত হয়েছে যা ২০০ বছরেও হয়নি।
শহরটা রঙিন শহর। বিশাল শহর। বহু মানুষের বাস। সেই সাজানো এবং ঐতিহাসিক শহরের ঐতিহাসিক অট্টালিকা সহ গোটা শহরটা মুড়ে গেল বরফের চাদরে। ধবধবে সাদা রং ছাড়া আর কোনও রংই দেখতে পাওয়া যাচ্ছেনা। সবুজ গাছ থেকে রঙিন বাড়ি, সব সাদা হয়ে গেছে।
এ শহরে জানুয়ারি মাসে তুষারপাত নতুন নয়। জানুয়ারিই এমন এক মাস যে মাসে এখানে প্রচুর তুষারপাত হয়। কিন্তু এবার সেই তুষারপাত ধারনার বাইরে চলে গেছে। এতটাই তুষারপাত যে তা গোটা বিশ্বে খবরে পরিণত হয়েছে।
রাশিয়ার রাজধানী শহর মস্কো এখন খবরের শিরোনামে। কারণ তুষারপাত। এবার রাশিয়ার মস্কোয় এতটাই তুষারপাত হয়েছে যে এমন তুষারপাত গত ২০০ বছরে দেখেনি মস্কো।
বরফের চাদর কোথাও কোথাও ২৪ ইঞ্চি পুরু হয়ে পড়েছে। যা মস্কোর জনজীবনে প্রভাব ফেলে জানুয়ারি মাসে। এবার মস্কোবাসীর কাছে তাঁদের চেনা জানুয়ারি ধরা দেয়নি। বরং তার চেয়ে অনেক বেশি দাপুটে তুষারপাতের সম্মুখীন হতে হয়েছে তাঁদের।
একের পর এক ঘূর্ণিঝড়ের দাপটে মস্কো ও তার আশপাশের এলাকা এমন এক বেনজির তুষারপাত দেখল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
এখন যে বয়সের বাসিন্দাই মস্কোয় থাকুন না কেন, তাঁরা কেউ তাঁদের জীবদ্দশায় এমন তুষারপাত দেখেননি। বিশ্বজুড়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন চিন্তার ভাঁজ পুরু করছে। মস্কো সেই ভাঁজ আরও বাড়াল।













