Business

রেপো রেট অপরিবর্তিত, বাড়ল রিভার্স রেপো রেট

নতুন অর্থবর্ষের প্রথম ঋণনীতি ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঋণনীতিতে রেপো রেট এবারও অপরিবর্তিত রাখলেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। এই নিয়ে পরপর ৩টি ঋণনীতি ঘোষণায় রেপো রেট ৬.২৫ শতাংশে আটকে রাখলেন তিনি। দেশে মুদ্রাস্ফীতির সম্ভাবনায় লাগাম পরাতে এই পদক্ষেপ বলে জানিয়েছে আরবিআই। পাশাপাশি বিশ্বের অর্থনৈতিক অবস্থার অনিশ্চয়তার কথাও সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে রেপো রেট অপরিবর্তিত থাকলেও রিভার্স রেপো রেটে পরিবর্তন এনেছে আরবিআই। রিভার্স রেপো রেট বাড়িয়ে ৬ শতাংশ করা হয়েছে। নতুন অর্থবর্ষের প্রথমার্ধে মুদ্রাস্ফীতি ৪.৫ শতাংশ ও শেষার্ধে ৫ শতাংশে বাঁধা থাকবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জিডিপি বৃদ্ধির হার নয়া অর্থবর্ষে ৭.৪ হতে পারে বলে মনে করছে তারা।

 

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026