Entertainment

একান্তে সময় কাটাচ্ছেন রণবীর-আলিয়া, প্রেমের গন্ধ পাচ্ছে বলিপাড়া

‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য এখন অনেকটা সময় একসঙ্গে কাটাতে হচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। ছবির স্বার্থের বাইরে গিয়েও তাঁদের বন্ধুত্ব জমে উঠতে খুব বেশি সময় নেয়নি। আসলে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ঋষিপুত্র রণবীরের সম্পর্কের ইতি ঘটেছে অনেকদিন আগেই। মাঝখানে ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে রণবীরের। সেই রসায়নও বেশিদিন স্থায়ী হয়নি। অজানা কারণে দূরত্ব বাড়তে বাড়তে ক্যাটরিনার বাহুডোর থেকে বিচ্ছিন্ন হয়ে যান রণবীর। এখন তিনি একাই।

ওদিকে মহেশ কন্যার জীবনেও এখন কোনও রাজপুত্তুর নেই বলেই শোনা যাচ্ছে। হয়তো এটাই সুযোগ একে অপরের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটানোর। তাই কি আলিয়াকে নিয়ে নৈশভোজ সারতে মুম্বইয়ের রেস্তোরাঁয় ঢুঁ মারলেন ‘রকস্টার’? পাপারাৎজিরা এখন ব্যস্ত এই রহস্যের জট ছাড়াতে। যদিও আলিয়া-রণবীর একা নন, গত বৃহস্পতিবার মুম্বইয়ের পাঁচতারা রেস্তোরাঁ থেকে হাসিমুখে বার হতে দেখা গেছে ছবির বাকি কলাকুশলীদেরও। যাঁদের মধ্যে ছিলেন ‘ব্রহ্মাস্ত্র’-এর পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও প্রযোজক করণ জোহরও। কিন্তু আলিয়া ও রণবীরের একসঙ্গে অবসর কাটানো, একই রঙের পোশাক পরা দেখে কেমন যেন প্রেম প্রেম গন্ধ খুঁজে পাচ্ছে বলিপাড়া। চলতি বছরে ২৫-এ পা দিতেই আলিয়াকে বিশেষ শুভেচ্ছা পাঠিয়েছিলেন রণবীরের মা নীতু সিং। সেই থেকেই আলিয়া ও রণবীরের অনুরাগীদের মনে লাড্ডু ফুটছে। তবে কি পুরনো ক্ষত ভুলে আলিয়াকেই জীবনসঙ্গিনী করার সিদ্ধান্ত নিলেন রণবীর? ‘ব্রহ্মাস্ত্র’ ছবিকেই কি আলিয়াকে নিজের ‘দুলহানিয়া’ বানাতে ‘মিসাইল’ বানালেন রণবীর? এমন রটনার ঘূর্ণাবর্তেই ফিসফাস চরমে বলিউডে। তবে যাঁদের নিয়ে এত গুঞ্জনের ঝড় উঠেছে, তাঁরা কিন্তু সম্পর্কের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। তবে কি ধরে নিতে হবে মৌনতা সম্মতির লক্ষণ!

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

১২ বছরে ৫৫ হাজার কিলোমিটার রেলপথে যাত্রীরা দ্রুত যেতে পারছেন, কমেছে লেট করার দুর্নাম

ভারতীয় রেল তার ভোল বদল করছে। মাত্র ১২ বছরে ৫৫ হাজার কিলোমিটার রেলপথ বদলে গেছে।…

April 24, 2026

নজিরবিহীন ভোটদান, স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে এমনটা ঘটল

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নজিরবিহীন ঘটনা ঘটল। জানা গেছে, ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ। প্রথম পর্বের…

April 23, 2026

মাটি দেওয়ার ৩ দিন পর পারলৌকিক ক্রিয়াকর্মের দিনে বাড়িতে হাজির যুবক

একটি দেহ পাওয়া গিয়েছিল রাস্তার ধার থেকে। পরিবারকে খুঁজে তাদের দিয়ে শনাক্তকরণের পর সেই দেহ…

April 23, 2026

বিবাহবিচ্ছেদ হওয়া ব্যক্তি বিয়ের জন্য অক্ষতযোনি তরুণী চান, তুঙ্গে সমালোচনা

বিবাহবিচ্ছেদ হওয়া এক মধ্যবয়সী ব্যক্তি বিয়ে করতে চান। তাঁর দাবি, যাঁকে তিনি বিয়ে করবেন তিনি…

April 23, 2026

১০টা জাহাজ ফিরেছে, এখনও পারস্য উপসাগরে ঠায় অপেক্ষায় ১৪টি জাহাজ

পারস্য উপসাগরে দিনের পর দিন ধরে অপেক্ষা করছে ১৪টি জাহাজ। তবে ১০টি জাহাজ এখনও ফিরেছে।…

April 23, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 23, 2026