Business

বাড়ল গ্যাসের দাম, যার জেরে বাড়তে পারে দোকানের খাবারের দাম

রেস্তোরাঁ বা দোকান থেকে কিনে খাবার খাওয়ার ক্ষেত্রে গুনতে হতে পারে বেশি টাকা। গ্যাসের দাম বাড়ার হাত ধরে বাড়তে পারে খাবারের দাম।

গ্যাসের দাম বাড়ল। এক ধাক্কায় প্রায় ১ হাজার টাকা। তবে এ নিয়ে সাধারণ গৃহস্থের চিন্তার কারণ নেই। বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার হয় সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম একই রয়েছে। তার দামে কোনও পরিবর্তন হয়নি। কিন্তু যে বাণিজ্যিক গ্যাস সরবরাহ করা হয়, তার দাম বাড়ল।

নীল সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই ১৯ কেজির সিলিন্ডারগুলির দাম ৩ হাজার টাকা পার করে গেল। পশ্চিম এশিয়ার সমস্যার কারণে এই নিয়ে ৩ বার বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। মার্চে ১১৫ টাকা, এপ্রিলের ১ তারিখে ২০০ টাকা বেড়েছিল দাম। এবার বাড়ল লাফ দিয়ে ৯৯৩ টাকা।

বাণিজ্যিক সিলিন্ডার প্রধানত খাবারের দোকান, রেস্তোরাঁগুলিতে ব্যবহার হয়। যেখানে বিক্রির জন্য রান্না হয়। এই বাণিজ্যিক সিলিন্ডারের ওপর ভরসা করে থাকতে হয় দোকানদারদের।

যেভাবে সেই সিলিন্ডারের দাম ৩ হাজার টাকা পার করে গেল তাতে খাবারের দাম দোকানগুলি বাড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর তা যদি হয় তাহলে দোকান থেকে কিনে খেতে গেলে তার খরচ বাড়তে চলেছে বলে মানসিক দিক থেকে তৈরি থাকতে হবে সকলকেই।

এখন বাণিজ্যিক সিলিন্ডারের এই এক ধাক্কায় প্রায় ১ হাজার টাকা দাম বৃদ্ধি খাবারের দামকে কতটা বাড়িয়ে দেয় সেটা নির্ভর করছে দোকানগুলির ওপর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *