Business

পশ্চিম এশিয়ার জন্য ধুঁকছে ভারতের ডাবের বাজার, হাতের বাইরে যাচ্ছে বিদেশে বিক্রি

ভারতীয় ডাবের একটা চাহিদা রয়েছে। আর তা পোলাচির ডাব হলে তো কথাই নেই। সেই পোলাচির ডাবের রমরমা ব্যবসা এবার ধুঁকছে।

হরমুজ প্রণালী ব্যবহার প্রায় বন্ধ। ফলে ঘুরপথে অন্য জলপথ বেছে সেখান দিয়ে জাহাজ নিয়ে যেতে হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই জাহাজ সংস্থাগুলি মোটা টাকা দাবি করছে পণ্যপরিবহনের জন্য।

ভারতের কোয়েম্বাটুরের পোলাচি-র ডাব আবার সারা বিশ্বে বিখ্যাত। ইউরোপ জুড়ে পোলাচির ডাবের বড় চাহিদা। এছাড়া কোমল সুন্দর পোলাচি ডাবের সুমিষ্ট জল মধ্যপ্রাচ্যের দেশগুলির মানুষের কাছেও বড় প্রিয়।

কিন্তু এই ২ জায়গাতেই পোলাচির ডাব পাঠানো যাচ্ছেনা বললেই চলে। পোলাচির ৮৬ হাজার ৮০০ হেক্টর এলাকা জুড়ে ডাব চাষ হয়। যে ডাব দেশিয় বাজারে কম, বিদেশি বাজারে বেশি রফতানি হয়। যা লাভজনকও।

পোলাচি-র ডাব ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার দেশগুলিতে রফতানি হয়। সেই ডাব হরমুজ দিয়ে যেতে পারছেনা। সুয়েজ ক্যানাল দিয়ে খুব আস্তে যাচ্ছে। অনেক জাহাজ রুট বদলে অনেক ঘুরে গন্তব্যে পৌঁছচ্ছে। যা দীর্ঘ সময় লাগিয়ে দিচ্ছে।

কিন্তু পোলাচির এই ডাবের একটা আয়ু আছে। ১ সপ্তাহ ঠিক থাকলেও তারপর তা নষ্ট হতে শুরু করে। দীর্ঘসময় লেগে গেলে ডাব অন্য দেশে গিয়ে যতক্ষণে পৌঁছবে, ততক্ষণে ডাবের স্বাদ নষ্ট হবে।

গত ২ মাস ধরে পশ্চিম এশিয়ার সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এই পোলাচির ডাব রফতানি। অধিকাংশ অর্ডার বাতিল হয়েছে। ফলে মাথায় হাত ডাব চাষিদের।

পোলাচিতে উৎপাদিত ডাব এখন তাই দেশিয় বাজারেই ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা। ভারতে ডাবের চাহিদা কম নয়। ফলে বিক্রি হচ্ছে। দাম ঘুরছে ডাব পিছু ৫০ থেকে ৬০ টাকা। তবে বিদেশের বাজারে বিক্রি করে যে মুনাফা ঘরে তোলা যায় তা যে হচ্ছেনা তা পোলাচির ডাব চাষিরা বুঝতেই পারছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গরম বাড়ছে, পাল্লা দিয়ে চড়ছে সাপে কাটার সংখ্যা

পারদ দেশের বিভিন্ন অংশেই চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহও চলছে। এই চড়তে থাকা অসহ্য গরমের মাঝে…

April 27, 2026

মায়ের প্রতি ভালবাসা থেকে তাঁর স্মৃতিতে তাজমহল তৈরি করলেন ছেলে

মাকে খুব ভালবাসেন তিনি। তাই মায়ের জীবনাবসানের পর তাঁর স্মৃতিতে তাজমহল বানিয়ে ফেললেন তিনি। যা…

April 27, 2026

প্রবল ঝড়, সঙ্গে বৃষ্টি, আগামী ৩ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা

ঝড়বৃষ্টি চলবে। সপ্তাহ জুড়েই এই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩-৪ দিনে তো কলকাতা সহ বিভিন্ন…

April 27, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 27, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 27, 2026

মিথুন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 27, 2026