এলপিজি সিলিন্ডার, ছবি - আইএএনএস
রান্নার গ্যাস নিয়ে সরকারি আশ্বাসের পরেও মানুষের চিন্তা দূর হতে চাইছে না। বরং যতই মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি খারাপ হচ্ছে ততই চিন্তার ভাঁজ পুরু হচ্ছে। ভারতের ২টি এলপিজি ভর্তি জাহাজকে হরমুজ পার করতে দিলেও এখনও হরমুজ পার করার জন্য ভারতের ২২টি জাহাজ অপেক্ষায়।
এভাবে এলপিজি গ্যাসের যোগান নিশ্চিত হবেনা বলে মনে করছে সরকারও। তাই এবার হরমুজ কবে স্বাভাবিক হবে সে ভরসায় না থেকে অন্য দেশ থেকে এলপিজি কেনার দিকে ঝুঁকল ভারত।
রাশিয়ার সঙ্গে আগেই কথা হয়েছিল। এবার তারা আমেরিকা থেকেও এলপিজি কেনার পথে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশ থেকেই ভারত এখন এলপিজি কেনার পথে হাঁটছে। যাতে দেশে গ্যাসের যোগানে কোনও ঘাটতি না হয় সেটা নিশ্চিত করতেই সরকার এই উদ্যোগ নিল।
শোনা যাচ্ছে নরওয়ে থেকেও গ্যাস কেনার পথ খুলেছে ভারত। এতে মধ্যপ্রাচ্য থেকে গ্যাস কেনা বা গ্যাসের আমদানিকে সচল রাখতে কেবল হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে থাকা বন্ধ হবে। শুধু গ্যাস বলেই নয়, তেল কেনার ক্ষেত্রেও এই দেশগুলির ওপর ভরসা রাখছে ভারত।
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে মানুষের মধ্যে আতঙ্কের বুকিং বা প্যানিক বুকিং কিছুটা কমেছে। রান্নার গ্যাসের ক্ষেত্রে ১০০ শতাংশ যোগান রয়েছে।
গ্যাস সিলিন্ডারও স্বাভাবিকভাবেই গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে দেশের প্রতিটি তৈলশোধনাগার সচল রয়েছে বলেও জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…