Kolkata

বন্‌ধের দ্বিতীয় দিনেও সকাল থেকে শুরু বিক্ষিপ্ত অশান্তি

বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে সর্বভারতীয় বন্‌ধের দ্বিতীয় ও শেষ দিনে সকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়। প্রথম দিনেও সকালে যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে হওয়া মিছিলকে আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। পরে সুজনবাবুকে গ্রেফতার করা হয়। এদিন ফের সকাল পৌনে ৯টা নাগাদ যাদবপুরে মিছিল শুরু করেন সুজনবাবু। ছিলেন বহু বাম কর্মী সমর্থক। এদিনও তাঁদের রুখতে তৈরি ছিলেন পুলিশ কর্মীরা। মিছিলের পথ আটকান তাঁরা। শুরু হয় ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ এমন চলার পর অবশেষে বাম কর্মীদের আটক করে পুলিশ। সুজনবাবুকেও আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে এন্টালিতে জমা হয়ে এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে বন্‌ধের সমর্থনে মিছিল করেন বাম নেতা অনাদি সাহু। এদিন বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর মিলেছে। কোচবিহারে একটি টোটো ভাঙচুর করেন বন্‌ধ সমর্থকেরা। কাটোয়ার ভান্ডারটিকুরি স্টেশনে অবরোধ হয়। অবরোধ হয় নদিয়ার শিমুরালি স্টেশনে। অবরোধ হয় পূর্ব বর্ধমানের নিমোতে। রেল লাইনে বসে পড়ে অথবা কলাপাতা ফেলে বন্‌ধ করার চেষ্টা হয়। কিছু পরে অবশ্য লাইন থেকে ধর্মঘটীদের সরিয়ে সচল করা হয় ট্রেন। তবে বন্‌ধের দ্বিতীয় দিনে প্রথম দিনের মত অতটা ভয়ংকর চেহারা নেয়নি রেল অবরোধ।

হাওড়ার দাশনগরে এদিন একটি বাসে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। বাসের উইন্ড স্ক্রিন ভেঙে যায়। আহত হন কয়েকজন যাত্রী। আতঙ্ক ছড়ায়। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্‌ধে প্রথম দিনে তেমন প্রভাব না পড়লেও দ্বিতীয় দিনে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। এখানকার অধিকাংশ মিল বন্ধ। কাজে যোগ দেননি শ্রমিকরা। তবে কলকাতা এদিন স্বাভাবিক। দেখে বোঝার উপায় নেই এদিন বন্‌ধ আছে। গত মঙ্গলবার কিছু মানুষ কম বার হলেও এদিন সকাল থেকে কিন্তু স্বাভাবিকভাবেই কাজে বার হয়েছেন সকলে। স্বাভাবিক তথ্য প্রযুক্তি তালুক সল্টলেকের সেক্টর ফাইভও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026