Kolkata

বিকেল নামতেই ঝড় উঠল কলকাতায়, সঙ্গে হালকা বৃষ্টি

বৃহস্পতিবার দিনভর বেশ গরমেই কাটিয়েছেন শহরবাসী। তবে সেই ক্লান্তি কিছুটা হলেও মুছে দিয়েছে বিকেলের মেঘলা আকাশ আর ঝড়। এদিন বিকেল সন্ধের মুখে ঝড় ওঠে কলকাতায়। প্রবল না হলেও ঝড়ের তেজ বড় একটা কমও ছিলনা। কিছুক্ষণ ঝড়ের পর নামে বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। তবে হাওয়ার টান থাকায় বৃষ্টি হল কম। তাতেই অবশ্য শহরজুড়ে কান্তির পরিবেশ মুছে যায়। সন্ধেটা বেশ মনোরম করে তোলে ভেজা আবহাওয়া।

এদিন শুধু কলকাতা বলেই নয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ভালই ঝড়-বৃষ্টি হয়েছে। ঝাড়গ্রামে দুপুর থেকেই শুরু হয় ঝড়। সঙ্গে বৃষ্টি। এদিন বিকেল থেকে ঝাড়গ্রামের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অনেক ঝাড়গ্রামবাসীকেই সন্ধের পর অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে কাটাতে হয়েছে। বৃষ্টি হয়েছে পুরুলিয়াতেও। পুরুলিয়ায় শিলাবৃষ্টিরও খবর মিলেছে কোথাও কোথাও থেকে। বৃষ্টি হয়েছে বাঁকুড়া, ২ বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও। সঙ্গে ছিল ঝোড়ো যাওয়ার দাপট।

২ দিন পরেই চৈত্রসংক্রান্তি। তার পরদিন পয়লা বৈশাখ। এদিকে ওই সময়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। হতে পারে কালবৈশাখী। ফলে বাঙালির অন্যতম উৎসবে ঝড়-বৃষ্টি বাধ সাধে কিনা সেদিকে চেয়ে অনেকেই।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026