Kolkata

রক্তদান শিবিরে বহিরাগতদের তাণ্ডব, জখম ৫

কসবার ধানমাঠে একটি রক্তদান শিবিরে হামলার অভিযোগ সরগরম গোটা এলাকা। হামলাকারীদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে হামলার জেরে ৫ জন গুরুতর আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে। কারও পায়ে চোট, কারও বা হাতে।

গত শুক্রবার ছিল প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে কসবার প্রান্তিক পল্লীতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। অনুষ্ঠান নিয়ে সকাল থেকেই জমজমাট হয়ে উঠেছিল এলাকা। তবে বিকেল গড়াতেই বদলে যায় সেই ছবি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেলের দিকে আচমকাই শিবিরে ঢুকে পড়ে ৫০-৬০ জন দুষ্কৃতি। তাদের প্রত্যেকের হাতে ছিল বাঁশ, লাঠি, তলোয়ার, ইট, বোমা। শিবিরে ঢুকেই ক্লাবের সদস্য সহ আশপাশের মানুষজনকে এলোপাথাড়ি প্রহার করতে শুরু করে দুষ্কৃতির দল। মারতে মারতে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে হামলাকারীরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বেশ কয়েকজনের। ভাঙচুর চালানো হয় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতে। তবে বোমা সঙ্গে থাকলেও তা ফাটানো হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। বহিরাগতদের হামলার মাঝখানে পড়ে আহত হন স্থানীয় ৫ বাসিন্দা। যাঁদের মধ্যে ১ মহিলাসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুষ্কৃতিদের এমন তাণ্ডবের ঘটনা প্রথম নয়। আগেও প্রান্তিক পল্লীতে বহিরাগতরা এসে ঝামেলা করেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারপরেও প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি উপযুক্ত ব্যবস্থা। এমনটাই অভিযোগ প্রান্তিক পল্লির আতঙ্কিত বাসিন্দাদের। তদন্তে নেমে হামলাকারীদের মধ্যে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে দুষ্কৃতিরা রক্তদান শিবিরে চড়াও হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026