Kolkata

রসগোল্লা তুমি কার? বাংলা জয়জয়কার

বিনা যুদ্ধে না দিব রসগোল্লার ভাগ। রসগোল্লা তুমি কার? এই লড়াই পৌঁছেছিল আইনের দরবারে। আর সেখানেই শেষ হাসি হেসে রসগোল্লার পেটেন্ট নিজেদের হাতে রাখতে সমর্থ হল বাংলা। টানা ২ বছর ঐতিহাসিক যুদ্ধ চলল রসগোল্লা বাংলার না ওড়িশার সেই নিয়ে। অবশেষে মঙ্গলবার সকালে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রসগোল্লা পশ্চিমবঙ্গের ঘোষণা করে ঘরের সন্তানকে ঘরে ফিরিয়ে দিল। ২০১৫ সালে জুন মাসে রসগোল্লার অধিকার নিয়ে প্রথম আবেদন জানায় ওড়িশা। তাদের দাবি ছিল রসগোল্লা তাদের। কিন্তু ধোপে টিকল না সেই আবেদন। বাংলার রসনা সংস্কৃতির অন্যতম রসগোল্লা রইল বাংলার ঝুলিতেই। জিআই শিলমোহর দিয়ে জানিয়ে দিল, রসগোল্লার মালিকানা বাংলার। আর কারও নয়।

বাংলার মিষ্টিরসের যুদ্ধে অনেক তিক্ততার আদানপ্রদান হল ওড়িশার সঙ্গে। তবে অধিকার ছাড়ার প্রশ্নই ওঠেনা। সেই অধিকারের লড়াইয়ে চোখের জলে নয় মধুর হাসিতে রসগোল্লাকে ফিরে পেল বাংলা। রসগোল্লা শিলমোহর আদায় করে নিয়েছে। এবার ‘ওয়েটিং লিস্টে’ রয়েছে শক্তিগড়ের ল্যাংচা, মুর্শিদাবাদের ছানাবড়া, জনাইয়ের মনোহরা, কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া। দেখা যাক, এরাও সদর্পে নিজেদের ‘বঙ্গজাত’ হিসাবে প্রমাণপত্র পকেটে পুরতে পারে কিনা।

News Desk

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026