Kolkata

২ মাওনেতার আত্মসমর্পণ

পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ২ মাও শীর্ষনেতা রঞ্জিত পাল ও তাঁর স্ত্রী অনিতা পাল। এদিন ডিজি সুরজিত কর পুরকায়স্থর হাতে বন্দুক তুলে দিয়ে আত্মসমর্পণ করেন তাঁরা। উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল রাজীব কুমার। কিন্তু কেন এই আত্মসমর্পণের সিদ্ধান্ত? সম্পর্কে দম্পতি রঞ্জিত ও অনিতা মনে করেন, তাঁরা মানুষের ভাল করার জন্য যা যা করা দরকার বলে মনে করছিলেন, রাজ্য সরকার সেসবই করছে। মানুষের সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। তাছাড়া সহিংস পথে জনগণের ভাল করা কখনই সম্ভব নয় বলে মনে করছেন তাঁরা। ১৭ বছর ধরে মাওবাদী তকমা নিয়ে ঘরছাড়া রঞ্জিত ছিলেন বাংলা, ঝাড়খণ্ড, বিহারের সীমান্ত এলাকার এরিয়া কমান্ডার। দলমা-অয্যোধ্যা পাহাড় এলাকায় যাবতীয় মাওবাদী কর্মকাণ্ডের নেতৃত্বের রাশ ছিল বাঁকুড়ার বারিকুলের খেজুরখেন্না গ্রামের বাসিন্দা রঞ্জিত ওরফে তড়িৎ ওরফে রোহিত ওরফে পশুপতির হাতেই। অন্যদিকে ১০ বছর ধরে মাওবাদী সদস্য ঝর্ণা গিরি ওরফে অনিতা মনে করেন সহিংস আন্দোলনে জড়িয়ে পরে শুধু মানুষের নয়, নিজের পরিবারেরও ভাল করা সম্ভব নয়। তাই এদিন তাঁরা কলকাতা পুলিশের এসটিএফের কাছে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে নতুন জীবন শুরু করতে চান। রঞ্জিত-অনিতার মত মাওনেতার আত্মসমর্পণ রাজ্য প্রশাসনের কাছে ভাল খবর। যা আদপে রাজ্যে মাওবাদী কার্যকলাপে অনেকটাই লাগাম দেবে বলে মনে করছে পুলিশ।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026