কলকাতায় স্বস্তির বৃষ্টি, রাস্তায় ফের চেনা জলছবি

মেঘলা আকাশ। ভ্যাপসা গরম। মেঘলা আকাশ হলেও বৃষ্টির দেখা নেই। এমনই এক অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে সপ্তাহের শুরু থেকে দিন কাটানোর পর অবশেষ শুক্রবার বেলা থেকে নামল প্রবল বর্ষণ। তবে অফিস টাইম পেরিয়ে বৃষ্টি নামায় অফিসমুখী মানুষজনকে বিপদে পড়তে হয়নি। বেলা পৌনে ১২টা থেকে শহর জুড়ে নামে বৃষ্টি। ঝেঁপে বৃষ্টির জেরে দ্রুত বিভিন্ন এলাকা জলমগ্ন হতে থাকে। প্রায় ১ ঘণ্টা বৃষ্টি শেষে অবশেষে যখন অঝোর বারিধারা থামল তখন বিটি রোড থেকে শ্যামবাজার, সুকিয়া স্ট্রিট থেকে ঠনঠনিয়া, কলেজ স্ট্রিটের বিভিন্ন এলাকা থেকে ধর্মতলা-পার্ক স্ট্রিট চত্বর জলে জলময়। অনেক জায়গায় জল গোড়ালির ওপরে তো কোথাও প্রায় হাঁটুর কাছে। জল জমে দক্ষিণ কলকাতাতেও। বাদ যায়নি বাইপাস। ফলে অনেক এলাকাতেই জল জমার কারণে যানবাহনের গতি মন্থর হয়ে যায়। তবে বিকেলের মধ্যেই জল নেমে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে বঙ্গোপসাগরের ওপর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সঙ্গে যোগ দিয়েছে ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের জেরে আগামী ২ দিন বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026