ফের ব্যবসায়ীকে গুলি, এবার নোয়াপাড়ায়

তোলা চেয়ে না পেয়ে এক বিরিয়ানি বিক্রেতাকে গুলি, বোমা নিয়ে আক্রমণ করল ৩ দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায়। বেশ কিছুদিন ধরে এলাকায় বিরিয়ানির ব্যবসা করছেন এক ব্যক্তি। প্রতিদিনের মত এদিনও সকালে স্থানীয় মাঠের একটি কোণায় বিরিয়ানি রান্না করছিলেন তিনি। অভিযোগ এমন সময়ে অজয় শেখ, রাজু শেখ ও জিতেন্দ্র সিং নামে ৩ দুষ্কৃতী এসে তাঁর কাছে ৫০ হাজার টাকা চায়। দিতে অস্বীকার করায় তাঁকে প্রথমে গুলি করা হয়। পরে বোমা মারা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, একসময়ে এই বিরিয়ানি ব্যবসায়ীও অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি সেসব ছেড়ে বিরিয়ানির ব্যবসা শুরু করেন। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026