ফাইল : নেপালে বন্যা, ছবি - আইএএনএস
কাঠমান্ডু : টানা বৃষ্টি চলছে। ফলে জল বাড়ছিল নদীগুলিতে। পাহাড়ি এলাকা। ফলে জল উঁচু জায়গা থেকে নেমেও আসছিল। যা দ্রুত জল বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে দুকুল ছাপিয়ে জল ঢুকতে শুরু করল লোকালয়ে। লোকালয়ের মধ্যে দিয়েই প্রবল স্রোতে বইতে শুরু করল বন্যার জল। যা ক্রমশ জটিল আকার নিচ্ছে। এরমধ্যেই বন্যার প্রবল জলের তোড়ে ভেসে গেছে ১১টি বাড়ি। চোখের নিমেষে বাড়িগুলি তাসের ঘরের মত ভেঙে পড়ে মিশে যায় জলে।
প্রবল তোড়ে আস্ত বাড়িগুলোকে খড়কুটোর মত টেনে নিয়ে যায় বন্যার জল। বাড়ির ১৭ বাসিন্দাও বার হওয়ার সময় পাননি। পরে ৩ জনকে জল থেকে জখম অবস্থায় উদ্ধার করা গেলেও ১৪ জনের কোনও খোঁজ নেই। ঘটনাটি ঘটেছে নেপালে। নেপালের সিন্ধুপালচক এলাকায় প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রমশ বাড়ছে জল। ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে বন্যায়।
পাহাড়ি এলাকা। ফলে নদীর জল এমনিতেই খরস্রোতা। তারমধ্যে জল বাড়ছে। এরমধ্যে শুরু হয়েছে পাহাড়ি ধস। বন্যার জন্য নেপালের সড়কপথে বৈদেশিক বাণিজ্যও ধাক্কা খাচ্ছে। ভোটেকোশি এলাকাতেও জলের তোড়ে ২টি বসতবাড়ি ভেসে গেছে। এই ২টি বাড়ির ৪ বাসিন্দা নিখোঁজ। ২ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এক বিরল অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ তৈরি হল। ১ লক্ষ ৭০ হাজার বছর পর ফের…
ভারতে ক্রিকেটের একটা আলাদাই আকর্ষণ আছে। আইপিএল চলছে। সেই আইপিএল-এ অভিষেকেই নজর কেড়ে নিলেন দারিদ্রের…
যাঁরা হাপুস আমের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা স্পষ্ট দাবি করছেন এত কম ফলন এর আগে…
একটি অভিনব এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ধরে যেমন প্রবল গতিতে নিশ্চিন্তে ছুটবে…
জাতীয় সড়ক দিয়ে পণ্যপরিবহনের সময় কোন গাড়ি কতটা পণ্য বোঝাই করতে পারবে তার একটা নির্দিষ্ট…
বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডারের শুরু। পয়লা বৈশাখ বাংলায় পালিত হয়। অন্যান্য রাজ্যেও দিনটি পালিত হয়…