কাকভোরে মন ভাল করা বৃষ্টিতে ভিজল কলকাতা

সাজতে শুরু করেছিল গতকাল থেকেই। ভ্যাপসা গরমের পাশাপাশি রাতের দিকে ঠান্ডা হাওয়া‌ও বইতে শুরু করেছিল। বিকেলের পর থেকে ঘামটাও কিছু কমেছিল। কালো আকাশ গায়েব হয়ে লালচে হয়েছিল মেঘে ঢাকা আকাশ। যার ফল হাতেনাতে মিলল সোমবার কাকভোরে। মুহুর্মুহু বাজ পড়ার আওয়াজ আর তার সঙ্গে তাল মিলিয়ে প্রবল বর্ষণে ধুয়ে গেল ঘুমে আচ্ছন্ন কলকাতা সহ আশপাশের জেলাগুলি। যত বৃষ্টি বেড়েছে শরীর থেকে গরম ক্রমশ বেরিয়ে গেছে। আর তা বিলক্ষণ টের পেয়েছেন শেষ দুদিনে গরমে নাজেহাল শহরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজ কমেছে ঠিকই কিন্তু বৃষ্টি থামেনি। জলভরা মেঘে ছেয়ে থাকা মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টি মাথায় করেই সপ্তাহের প্রথম দিনে কাজে বার হতে হয়েছে সকলকে। প্রবল বর্ষণে শহরের বিভিন্ন জায়গায় জলও জমে যায়। ফলে গন্তব্যে পৌঁছতে কিছুটা সমস্যায়ও পড়তে হয় অনেককে। তবে এজন্য বিরক্তিটা এদিন তেমন চোখে পড়েনি। এতদিনের প্রবল গরমের শেষে সাতসকালে পড়ে পাওয়া চোদ্দ আনার মত এমন এক মন ভাল করা বৃষ্টি আর ঠান্ডা মেঘলা আবহাওয়ায় বেশ খুশিই দেখিয়েছে সকলকে। কাজের বাইরে যেটুকু সময় বাঙালি আলোচনার জন্য বাঁচিয়ে রাখেন সেখানে এদিন রাজনীতি, ফুটবলকে ছাপিয়ে গেছে ভোরের বৃষ্টি।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026