Entertainment

টলিউডে করোনার থাবা, আক্রান্ত রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক

করোনা সংক্রমণের শিকার অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক, কোয়েলের মা ও স্বামী।

কলকাতা : মাত্র ২টি মাস হয়েছে টলিউডের অন্যতম নায়িকা কোয়েল মল্লিক মা হয়েছেন। তারপর বাবা-মায়ের কাছেই রয়েছেন তিনি। এদিন কোয়েল মল্লিক নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান তিনি, তাঁর বাবা-মা এবং স্বামী করোনা সংক্রমণের শিকার হয়েছেন। তাঁরা কোভিড-১৯ পজিটিভ। আপাতত বাড়িতই কোয়ারেন্টিনে আছেন সকলে।

কোয়েল মল্লিক ভবানীপুরের বিখ্যাত মল্লিক পরিবারের মেয়ে। তাঁর বাবা রঞ্জিত মল্লিক এক সময় বাংলা সিনেমার প্রথমসারির নায়ক ছিলেন। বলিষ্ঠ অভিনেতা। তাঁর মেয়ে কোয়েল মল্লিক টলিউডের প্রথমসারির নায়িকাদের একজন। তাঁরাই করোনা আক্রান্ত, এই খবরে টলিপাড়ায় যেমন শোরগোল পড়ে, তেমনই কোয়েলের অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করেন। কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক ছাড়াও তাঁদের পরিবারে করোনা আক্রান্ত কোয়েলের স্বামী নিসপাল সিং রানে এবং মা দীপা মল্লিক।

আপাতত তাঁরা আইসোলেশনেই রয়েছেন। সোশ্যাল সাইটে কোয়েল ও তাঁর পরিবারের সুস্থতা কামনা করেছেন অনেকেই। টলিপাড়ার পরিচিত মুখ বলতে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকই প্রথম করোনা সংক্রমণের শিকার হলেন। কলকাতায় হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু।

মহিলা সংরক্ষণ বিলে বাধা ভ্রূণহত্যার শামিল, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে ভাষণে মহিলা সংরক্ষণ বিলে বাধাদান ভ্রূণহত্যার শামিল বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

April 18, 2026

৭০ বছরের শূন্যতা শেষ, দক্ষিণে ফিরল চিতাবাঘ

মাঝে কেটে গেছে ৭০টা বছর। চিতাবাঘ ছিলনা। অবশেষে ৭০ বছরের খরা কাটিয়ে দেশের দক্ষিণ প্রান্তে…

April 18, 2026

গান শোনে, কথা বললে উত্তরও দেয় পৃথিবীর সবচেয়ে বয়স্ক মুরগি

সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…

April 18, 2026

গাড়ির সিটেই টয়লেট, বাজারে আসার অপেক্ষায় নতুন সুবিধার গাড়ি

গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…

April 18, 2026

২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…

April 18, 2026

মেষ রাশির অক্ষয়তৃতীয়ার সপ্তাহটা কেমন কাটবে, ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 18, 2026