National

জঙ্গলে গুলিতে ঝাঁঝরা ৪ মাওবাদী, মিলল প্রচুর অস্ত্র

জঙ্গল ঘেরা জায়গাকেই সাধারণত গা ঢাকা দিয়ে থাকার জন্য বেছে নেয় মাওবাদীরা। সেখানেই ঢুকে তাদের গুলি করে মারল পুলিশ।

পাটনা : মাওবাদীদের একটি দল লুকিয়ে ছিল জঙ্গল ঘেরা জায়গায়। সে খবর পৌঁছয় পুলিশের কাছে। দ্রুত এলাকা ঘিরে নেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। বেশ কিছুক্ষণ এই গুলির লড়াই চলে। পরে ৪ মাওবাদীর পুলিশের গুলিতে মৃত্যু হয়। মাওবাদী দমনে এটা বড় সাফল্য হিসাবেই নিচ্ছে বিহার পুলিশ। তবে মাওবাদীদের অস্ত্রভান্ডার অবাক করেছে পুলিশকে।

৪ মাওবাদীকে হত্যা করার পর তাদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে তা রীতিমত আধুনিক। উদ্ধার হয়েছে একটি একে-৬৫ রাইফেল, ৩টি এসএলআর, থ্রি নট থ্রি রাইফেল। ৪ মাওবাদীর দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। ৪ জনকে হত্যা করেই থেমে থাকেনি পুলিশ। গোটা এলাকা জুড়ে তল্লাশি চলে দীর্ঘ সময় ধরে।

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলার চারাপানিয়া এলাকার বাল্মীকি নগরে। মাওবাদীরা সেখানে কোন উদ্দেশ্যে জড়ো হয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। বিহারের এই এলাকায় মাওবাদী দৌরাত্ম্য আগেও চোখে পড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

গান শোনে, কথা বললে উত্তরও দেয় পৃথিবীর সবচেয়ে বয়স্ক মুরগি

সে যখন সবে ডিম ফুটে মুরগি ছানা হয়ে বেরিয়ে আসে সেই সময় থেকে তাকে যত্ন…

April 18, 2026

গাড়ির সিটেই টয়লেট, বাজারে আসার অপেক্ষায় নতুন সুবিধার গাড়ি

গাড়িতে যেতে যেতে টয়লেটের প্রয়োজন পড়তেই পারে। টয়লেটের জন্য শৌচাগার রয়েছে এমন জায়গার অপেক্ষা করতে…

April 18, 2026

২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হল। ফের ২ শতাংশ ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি হল। ২০২৬…

April 18, 2026

মেষ রাশির অক্ষয়তৃতীয়ার সপ্তাহটা কেমন কাটবে, ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 18, 2026

বৃষ রাশির অক্ষয়তৃতীয়ার সপ্তাহটা কেমন কাটবে, ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 18, 2026

মিথুন রাশির অক্ষয়তৃতীয়ার সপ্তাহটা কেমন কাটবে, ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 18, 2026