Entertainment

সুপারস্টার নায়ককে তাঁর বিয়ের অনুষ্ঠানের মাঝেই বাড়ি পাঠিয়ে দেন নায়িকা

তাঁর বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এক সুপারস্টার। কোথায় তাঁর খাতির যত্নে ত্রুটি রাখবেন না, সেখানে তাঁকে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।

কোনও নায়িকা যদি নিজেই তারকা হন তাহলে তাঁর বিয়েতে তারকাদের ভিড় তো হতেই পারে। তবে এটা বিয়ের অংশ হলেও ছিল বিয়ের আগের দিনের ডিনার। যেখানে অনেকেই উপস্থিত ছিলেন। বিয়ের আগের দিন রাতে অতিথিদের নিয়ে খাওয়াদাওয়াকে ওয়েডিং রিহার্সাল ডিনার বলা হয়।

পরের দিন নায়িকার বিয়ে। তার আগের দিন রাতের সেই খাওয়াদাওয়ার অনুষ্ঠানে হাজির হন অস্কার জয়ী সুপারস্টার রবার্ট ডি নিরো। নায়িকা জেনিফার লরেন্স তখন তাঁর বিয়ের পোশাক পরে নেহাতই অপ্রস্তুত অবস্থায় ছিলেন।

নিজেকে সামলাতেই কালঘাম ছুটছিল। তারমধ্যে অনেক অতিথি এসেছেন। পরদিন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন কুক ম্যারোনির সঙ্গে। তার আগের দিন রাতের অনুষ্ঠানে সব কিছুর মাঝেই জেনিফারের নজর যায় হলিউড সুপারস্টার রবার্ট ডি নিরো অনুষ্ঠানের ঘরে কার্যত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন।

কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। কারণ সেখানে যাঁরা রয়েছেন তাঁরা কেউই তেমন তাঁর পরিচিত নন। ফলে কিছু অপ্রস্তুত ভাবেই তিনি ঘুরছিলেন।

Robert De Niro
রবার্ট ডি নিরো, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Siebbi

জেনিফার বুঝতে পারেন রবার্টের পরিস্থিতি। কনে তখন নিজেই এগিয়ে যান রবার্টের দিকে। তারপর তাঁর কানে কানে বলেন, বাড়ি চলে যান। রবার্টও বুঝতে পারেন তাঁর অবস্থা জেনিফার বুঝতে পেরেছেন।

Jennifer Lawrence
ফাইল : জেনিফার লরেন্স, ছবি – আইএএনএস

রবার্ট ডি নিরো তারপরেও জেনিফারের বাবা মায়ের সঙ্গে কথা বলেন। ফের জেনিফার তাঁকে বাড়ি চলে যেতে বলেন। এভাবে কার্যত রবার্ট ডি নিরোকে তাঁর বিয়ের আগের রাতের ডিনার অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন জেনিফার। জেনিফার জানান, রবার্ট বেরিয়ে যাওয়ার পর তাঁর নিজেরও অস্বস্তি কাটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *