World

ভিড় উপচে পড়ছে, নাজেহাল স্থানীয়রা, বন্ধ হল পৃথিবী বিখ্যাত উৎসব

ভিড়ের চাপ মাত্রা ছাড়া। পর্যটকদের একাংশ উচ্ছৃঙ্খল। স্থানীয়দের নানা অভিযোগ। সব মিলিয়ে এবছরের জন্য বন্ধ হল পৃথিবী বিখ্যাত এক উৎসব।

শুধু নিজের দেশ নয়, বাইরের দেশ থেকেও এমন উৎসবে প্রতিবছর শামিল হতে বহু মানুষ অনেক অর্থ ব্যয় করে হাজির হন। কারণ এ উৎসব পৃথিবী বিখ্যাত। এই উৎসব নিজের চোখে দেখা, সেই উৎসবে শামিল হওয়াটাও একটা মনে রাখার মত অভিজ্ঞতা।

কিন্তু দেশ বিদেশের পর্যটকদের নিরাশ করে বন্ধ করতে হল উৎসবটিকে। যা একটি দেশের অন্যতম প্রধান উৎসব বলেই পরিচিত সর্বত্র। উৎসব বন্ধ হওয়ার কারণ হিসাবে সামনে আনা হয়েছে উপচে পড়া ভিড়কে।

এত মানুষের এই উৎসবে শামিল হওয়াটা কার্যত মেনে নিতে পারছেন না স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ স্থানীয়দের অনেকসময় তিক্ত অভিজ্ঞতা হচ্ছে। ভিড় থেকে নানা অশালীন আচরণ করা হচ্ছে। এমনকি স্থানীয়দের বাগানে ঢুকে মলত্যাগের ঘটনাও নাকি ঘটছে।

এত ভিড়ের চাপ যে স্থানীয়রাই কীভাবে দিন কাটাবেন বুঝে উঠতে পারছেন না। এসব তাঁরা মেনে নিতে না পারায় ক্ষোভের পারদ চড়ছিল। আর তার জেরেই বন্ধ হয়ে গেল জাপানের ফুজি পর্বতের কাছের বিখ্যাত চেরিব্লসম উৎসব।

গতবছর এই উৎসবে দেশ বিদেশ মিলিয়ে ৩ কোটি ৭০ লক্ষ মানুষ হাজির হয়েছিলেন। যা সর্বকালীন রেকর্ড হাজিরা। এই ভিড় স্থানীয়দের শান্তিপূর্ণ জীবন নষ্ট করে।

এলাকাবাসী তা একেবারেই মেনে নিতে পারেননি। সেকথা মাথায় রেখেই ২০২৬ সালের ফুজি পর্বতের কাছের বিখ্যাত চেরিব্লসম উৎসব বাতিল করেছে প্রশাসন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *